বড্ড জটিল অতীত; আহত হলেও ফিরব না!
টুকরো টুকরো স্মৃতি আর নিংড়াবো না।
ক্লান্ত যখন এতোটা পথ ছুটে
এসব দেখে পরিচিত সেই বাদামওয়ালাও মজা নিল ঠিক লুটে!
আর যে ছিল বোকা মেয়ে, রিকশা উল্টে পা ভেঙে যায়
আমার তাতে কি আসে যায়!
আমার আছে মায়া ছেড়া জাল
ফাঁক গলিয়ে পালাবোই চিরকাল
বিষাক্ত বিরহ স্লোগানে
পিছুটান অভিযোগ পুড়ে যাক আগুনে
কষ্টে পেয়েই নষ্ট হলাম ভাবলে তুমি যখন
যা ভেবেছ তাই ভেবে নাও নষ্ট আমি এখন!
তুমি না হয় ভালই থেক ভালোর সাথে মিশে
আলোর থুথু আঁধার আমার বুকের বাম পাশে।।
- স্বপ্ন
April /২০১৫
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




