নিরলস ভাবনার নিষ্ফল চেম্বারে,
ব্যক্তিগত কিছু উপলব্ধি ঝুলে আছে ক্রমিক নাম্বারেঃ
১।
ভুলটা কেমন ছোট নাকি বড় সেটা বিষয় না,
বরং তোমার হৃদয়ে দাগ কাটল কতটা,
ক্ষতের গভীরতা কেমন সেটাই বিবেচ্য।
২।
সময়ের একটা নিজস্ব শক্তি আছে, সে বদলাবেই।
অস্তিত্বের লড়াই-এ টিকে থাকার শর্তে তোমাকে-আমাকে, আমাদেরও বদলাতে হয় সময়ের হাত ধরেই।
৩।
সত্য যেখানে অসংজ্ঞায়িত,
বিশ্বাস সেখানে অপরিহার্য।
নতুবা সম্পর্ক ম্লান হতে বাধ্য।
-স্বপ্ন
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



