Unfaithful মেধাবী (!) মেঘ আর একটি সাধারন জলকনা
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাদলা দিন। বিষন্ন বর্ষন আজ কিছুটা সময়ের জন্য হলেও নাড়িয়ে গেলো। নাড়িয়ে গেলো তুমুলভাবে আমার সমস্ত স্বত্ব্বা, অস্তিত্ব, ভালোলাগা. . .। এক সময়ের বিমুগ্ধ আবেগ. . . এই অসময় আর সুসময়ের সন্ধিস্থলে এসে দারুন ভাবে ভাবিয়ে আমায় একরাশ স্বস্তির তিক্ততা দিয়ে বেমালুম গায়েব হয়ে গেল। নিজের ভেতর কৈশোরী দিনের মন কেমন করা আবেগী কবিতার মতো অনুভবের ফসল ফলিয়ে নির্বাক বসে থাকি। নষ্ট আমি। এই বাদলা দিনে।
সব ভুলে ইদানিং সুখী আমি। অন্যায় সম্পর্কের কোনো অস্বস্তি নেই বুকে। যা পেয়েছি তা দারুনভাবে আগলে রাখতে চাই। হয়তো যতোটা সম্মান সে আমায় দেয়, যতোটা কেয়ার সে আমায় করে. . . বুকেতে প্রত্যাশার আলো জ্বেলে যতোটা সে আমায় নিজের মতো করে গড়ে- ঠিক ততোটা যোগ্য আমি নই। তার হিসেব না কষা বিমূর্ত ভালোবাসার প্রতিদান কখনো দিতে পারবোনা। তবু। যতোদিন অক্সিজেন নিতে পারছি এই দূষিত নগরীতে, ততোদিন, হোঁচট খাওয়া এই জীবনে উষ্ণ আবেগের যোগান দিতে চাই. . . তাকে। বাদল দিনের মন হাহাকার করা এই বন্য অনুভবের মতো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন