somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাযাবর, সময়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালটা খুব মন খারাপ করে দিলো। বাস স্টপেজের লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতিদিন একটি দৃশ্য দেখতে অভ্যস্ত হয়ে গেছে চোখ। রাস্তার পাশে এক পাগল তার ছোট সংসার নিয়ে চিৎ হয়ে শুয়ে আছে। ময়লা কাঁথা, ছেঁড়া বালিশে শুয়ে কি এক কঠিন চিন্তায় মশগুল হয়ে বিড়ি ফুঁকছে। তার পায়ের সাথে বাঁধা ছোট্ট বিড়াল ছানা, আর বয়সী বিড়ালটা বুড়ো পাগলের মতোই ধ্যান করে শুয়ে আছে... আজ কয়দিন হলো পাগলটাকে দেখছিনা। তার ছোট্ট সংসারে চোখ রেখে ভেতর থেকে অচেনা মায়ার টান অনুভব করতে পারছিনা... মনটা হু হু করে উঠলো পাগলটার জন্য, কিংবা তার ছোট্ট সংসারটার জন্য, অযথাই...

অনেকদিন আগে, এরকম অনুভবের একটা টান জন্মেছিলো ভেতরে... একবার চট্টগ্রাম যাবার পথে কুমিল্লা পেরিয়ে বাসটা যখন অচেনা লোকালয় ধরে ছুটে চলছিলো তখন খালের পাশে একটা গাছের নিচে ভবঘুরে এক মানুষকে দেখেছিলাম। সাথে তার ছোট্ট সংসার। সেদিন বর্ষার বৃষ্টি ছিলো। মানুষটা খুব জড়োসড়ো হয়ে গাছতলায় বসে বিড়ি ফুঁকছিলো... তারপর বেশ কয়েকবার চট্টগ্রামে গিয়েছি, ঐ অচেনা জায়গায় প্রতিবার পাগলটাকে দেখেছি... অবাক করার মতো ব্যাপার, দিন, মাস, বছর ধরে ভবঘুরে পাগলটা একটা ছোট্ট একা সংসারের আশায় গাছতলায় বসতি গেড়েছে!

তারপর, একদিন যখন সেই বসতির দিকে মুগ্ধ হয়ে তাকাতে গেলাম তখন মনটা খুব খারাপ হয়ে গেল। পাগলটা নেই। নেই তার সেই ছোট্ট সংসার। পাগলের সংসারের স্বাদ হয়তো ফুরিয়ে গেছে। হয়তো, পাগল নিজেই ফুরিয়ে গেছে... হয়তো পাগল অন্য কোথাও তার বসতি বদলে ফেলেছে...

সাংসারিক টানাপোড়ন হয়তো পাগলদের সংসারে নেই। একা মানুষ। একা বালিশ। একা কাঁথা। একা ভাবনা। একা স্বপ্ন দেখা। পাগলদের দিকে তাকিয়ে ভিষন ঈর্ষান্বিত হই... ওরা কতো সুখে আছে। কতো শান্তিতে আছে। বৃষ্টিদিনে ভেজা কাঁথার বাইরে মাথা বের করে কঠিন কোন এক চিন্তায় মগ্ন হতে আমারও ভিষন ইচ্ছা করে...
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×