একার রাজ্যে আমি একলা রাজপুত্র
০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাস্যকর অবসর নিয়ে বসে আছি। গতকাল বোটানিক্যাল গার্ডেনে ফুটবল খেলে শরীরের বারোটা বাজিয়েছি। ঘর থেকে বের হতেই ইচ্ছে করছে না। রাত ৫টায় ঘুমিয়ে উঠলাম সকাল ১টায়!! মোবাইলে চার্জ নেই। গত দুইদিন ধরে মোবাইলের চার্জার নষ্ট হয়ে আছে। মোবাইল বাজছে না, ব্যাপারটা স্বস্তিকর। তবু খটকা লেগে আছে। মোবাইলটাকে জীবিত করা দরকার। পুরনো ইউএসবি কীবোর্ডের পোর্ট কেটে নষ্ট মোবাইল চার্জারের ক্যাবলের সাথে জুড়ে দিলাম। ইউএসবি চার্জার তৈরী! ব্যাপারটা ঘটাতে ৫ মিনিটও লাগলো না! ল্যাপটপের সাথে জুড়ে দিলাম। চার্জ ঠিকঠাক হচ্ছে। ক্ষনিকের জন্য নিজেকে বিজ্ঞানী বিজ্ঞানী মনে হচ্ছে। হে হে হে।
গত কিছুদিন ধরে ফেসবুকমুখী হচ্ছি না। ফেসবুক নাকি নেশার মতো। সারাদিন অফিস করি, ফেসবুক একাউন্টও আমার সাথে অফিস করে। সবাই ভাবে ফেসবুকে আমি কি না কি ঘটিয়ে ফেলছি! প্রথমবারের মতো ফেসবুক একাউন্টটা ডিএ্যাক্টিভেট করে দিলাম। দিন, সপ্তাহ, মাস গড়িয়ে যাচ্ছে। ফেসবুক “মিসিং ইউ” টাইপ কোন অনুভূতি পাচ্ছি না। তারমানে, লোকে যা বলে তার ৯৯ ভাগ ভুল বলে!
একা ঘরে শুয়ে আছি। একাকিত্বের কোন হদিশ পাচ্ছিনা। বরং এই একা থাকার ব্যাপারটাই অসাধারণ লাগছে। একার রাজ্যে আমি একলা রাজপুত্র…
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন