প্রাপক , মহামান্য হাইকোর্ট
২৪ শে মে, ২০১২ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভন্ডামি প্রতারনা সব সমাজেই থাকতে পারে তবে তা সংবাদপত্র টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে! অবাক হওয়ার মত বিষয় হলেও আমাদের দেশে এটাই স্বাভাবিক। আমাদের সংবাদপত্র ও টিভি চ্যানেল গুলো খুললেই দেখা যায় ইউনানী,হারবাল,আয়ুর্বেদ, জ্যোতিষি, রত্ন পাথর ইত্যাদির চটকদার বিজ্ঞাপন। অবস্থা এমন যে মনে হয় এই দেশে চিকিৎসা বিজ্ঞান এখনো আলোর মুখ দেখেনি। আর এই সব বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে দেশের সাধারন মানুষ ছুটে যাচ্ছে তাদের কাছে। ফলে প্রতিদিন প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ। ইদানিং রাজধানি সহ দেশের সর্বত্র বড়বড় শপিং কমপ্লেক্স গুলোতে দেখা যাচ্ছে এদের শো-রূম। যা মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হচ্ছে। এই সব সংবাদপত্র, টিভি চ্যানেল বা শপিং কমপ্লেক্স গুলোর কর্তা ব্যাক্তিরা কি কখনো ভেবে দেখে যে তারা এই সব প্রতারনায় সহায়তা করছে। এদের কি কোন সামাজিক দায়িত্ব বোধ নেই?
মহামান্য হাই কোর্ট এই সব ভন্ডামি প্রতারনার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রুল জারি করেছে । মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি , মহামান্য হাইকোর্ট কি এই ধরনের বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে কোন রুল জারি করতে পারেনা ?
জাতি আর কত প্রতারিত হবে ? সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি ......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন