''তবুও কিছুই যেনো, ভালো যে লাগে না কেন?
উদাসি পথের ধারে, মন পড়ে থাকে যেনো
ভাবি যে কোথায় আছে লুকিয়ে বিষাদ.......''
এটা আমার খুব প্রিয়একটা গান । এটা কে গেয়েছে বা এর গীতিকার এবং সুরকার কে তা আমি বলতে পারছি না । এই গানটা আমার ভাইয়া অনেক শুনতো, তাই শুনতে শুনতে আমারও প্রিয় হয়ে গেছে । অবশ্য ভাইয়াকে এখন আর শুনতে দেখিনা । কারণ অন্য গানগুলো শুনে শুনে এটা শোনার সময় হয় না ।
মানুষের ই সব অদ্ভূত কাজ । কারণ ছাড়া বা তুচ্ছ কারণে মন খারাপ করে বসে থাকে । আবার দেখা যায় সাথে সাথেই মন ভালো । কারণ ছাড়া কাদেঁ আবার কারণ ছাড়াই অকারণে হাসে । যদিও আমি মনে করি ক্ষুদ্র হলেও সব কিছুর জন্যই কোন না কোন কারণ আাছে । আবার হয়তো দেখা যাবে কারণগুলো এত তুচ্ছ যে কাউকে বলাও যায় না ।
আগামীকাল থেকে বসন্ত ঋতু শুরু হতে যাচ্ছে । চারিদিক প্রথম ফাল্গুনের সাজে সজ্জিত । সবার মনে বসন্তের ছোঁয়া লাগবে এবং কারো মন অকারণে খারাপ থাকবে না...এই আশাই রইলো ।।
[ভালোবাসা দিবসে আমি কাউকে শুভেচ্ছা জানাবো না । কারণ আমি মনে করি ভালোবাসা ব্যাপারটা এত বিশাল যে তা একটি দিনে সীমাবদ্ধ রাখা যায় না । আর ভালোবাসা মা-বাবা থেকে শুরু করে পৃথিবীর সবাইকেই বিলিয়ে দেয়া যায় ।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




