somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী, শিশু ও প্রতিবন্ধী - সংরক্ষিত আসন ৯ !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে যারা চলাফেরা করেন তারা সবাই মুটামুটি এই লাইনটার সাথে পরিচিত ।
সংরক্ষিত আসন গুলো খালি থাকা সত্বেও যাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে তারা ব্যতীত অন্যদের বসার নি্যম থাকার কথা নয়। কিন্তু মজার ব্যপার হচ্ছে সব বাসের অধিকাংশ সংরক্ষিত আসন গুলো পুরুষেরা দখল করে রাখে । কোন মেয়ে বা বৃদ্ধা যদি বসে থাকা লোকটিকে উপরে লেখা লাইনটি স্মরণ করিয়ে দিয়ে উঠে যেতে বলে তবেই শুরু হয়ে যায় গন্ডগোল , চিৎকার, ঝগড়া ...

এখন আসল কথা হচ্ছে মহিলা জাতি কি পুরুষ জাতি বা পুরুষ শাষিত সমাজের কাছে আবদার করেছিলো যে তাদের জন্য বসার সিট সংরক্ষণ করে রাখতে হবে? তাহলে কেন এই অযথা অহেতুক ঝামেলা? কারণ এই ব্যপারটা নিয়ে প্রতিটা বাসে নিয়মিট ভাবে দিনে অন্তত একবার চিল্লাচিল্লি হবেই। অযথা ঝামেলা করার দরকারটা কি?

একজন মেয়ে যখন দাঁড়িয়ে থাকে তখন ইচ্ছা করে তার পাশে ১০০ টা ছেলে এসে ধাক্কাধাক্কি করবে । ৩ হাত দূরে দাঁড়াবার জায়গা থাকলেও ১/২ হাত দূরত্ব রাখতে চাইবে না । আর যখন মহিলা সিটে বসে থাকার পর তথাকথিত পুরুষদের মনে করিয়ে দেয়া হয় তখন তারা আসে তাদের ভেতরের পুরুষত্ব দেখাতে । আজব দুনিয়া ...

আমি মনে করি কারো জন্যই আসন সংরক্ষণ করার দরকার টা কি? সবাই নিজেকে সংযত রাখলেই তো হয় । অযথা মনের ভেতরের সুপ্ত পুরুষত্ব বাসের ভেতরে দেখানোর কোন দরকার নাই । ব্মেয়েরাও ভদ্রতা বজায় রাখবে আর ছেলেরাও যথাসম্ভব দুরুত্ব বজায় রাখবে ।

নতুবা এটা যদি সম্ভব না হয় তবে সব বাসের ২ টা সারির এক সাইড ছেলেদের জন্য অন্য সাইড মেয়েদের জন্য আলাদা করা উচিৎ । এরপরে যারা দাঁড়িয় থাকবে, তদের মধ্যে ছেলেরা ছেলেদের সাইডে আর মেয়েরা মেয়েদের সাইডে দাঁড়াবে। মেয়েদের সারির কোন সিট খালি থাকলে সেখানে ছেলেরা বসতে পাড়বে । তেমনি ছেলেদের সারির সিটগুলোতে বসার মত কোন ছেলে অবশিষ্ট না থাকলে সেখানে মেয়েরা বসতে পারবে ।

অযথা আসন সংরক্ষণ করে রাখার তো কোন দরকার নাই । কেননা এরপরেও অনেক মেয়েকেই দাঁড়িয়ে যেতে হয় । এত গন্ডগোল করার পরে যখন বাকি মেয়েদের দাঁড়িয়ে যেতে হয় তখন সেই মেয়েদের অবস্থা মোটেও সুবিধার হয় না । কারণ, ধাক্কাধাক্কি করার লোক তো আশেপাশেই থাকে ...


মজার ব্যপার হচ্ছে সোয়াইন ফ্লু আসার পর থকে সবাই অসম্ভব দূরত্ব বজায় রেখে চলাচল করছে !
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×