ভাবছি বসে লিখবো আমি,
কিন্তু কি যে লিখবো আমি
লিখতে বসে হঠাৎ দেখি,
শব্দ গুলো যাচ্ছে ছুটে ।
যাচ্ছ কোথায় ব্যস্ত হয়ে
বলি আমি অবাক হয়ে
যাও না আমায় দিয়ে তুমি
লুকিয়ে রাখা শব্দ ঝুলি
থেকে কিছু শব্দ কথা ।
নয়তো আমি তোমার সাথে
আর কখনো বলবো নাকো
কোনো কথা ।
হন্যে হয়ে খুঁজছি এখন
পাচ্ছি নাতো কোথাও খুঁজে
কোথায় পাব বলতে পার
হারিয়ে যাওয়া কথার ঝুলি ।।
শব্দ ঝুলি সহ শব্দ গুলো হারিয়ে গেছে । তাই যা নিয়ে লিখবো ভেবেছিলাম, সেটা এখন আর হচ্ছে না । যাই হোক,এলোমেলো কিছুএকটা বলি.......... মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপারটা অদ্ভূত । শুধুমাএ দৃষ্টিভঙ্গির কারণে এক এক টা তুচছ ঘটনাও এক এক রকম মনে হয় । সাধারণ একটা কথা- একটা পাখি আকাশে উড়ছে । তো এই সাধারণ দৃশ্যটাকেই এক এক ভাবে ভাবা হবে । কেউ হয়তো ভাববে, আহ পাখিটা কত সুন্দর । কেউ ভাববে, পাখিটা খাবার নিয়ে ঘরে ফিরছে । আচ্ছএটা কি পাখি?- কারো মনে হয়তো এই প্রশ্ন জাগবে ।আবার কেউ চিন্তা করবে- আহা পাখি হয়ে কেন জন্মালাম না । মোট কথা, যে যাই ভাবুক না কেন, কথা সেই এক ই- পাখি আকাশে উড়ছে । তাই মাঝে মাঝে ভাবি, শুধুমাএ ভাবার ধরণের জন্যই কত তুচ্ছ ব্যাপার বড় হয়ে যায় আর কত বড় বড় ব্যাপার তুচ্ছ মনে হয় । চোখের সামনে থাকলেও লক্ষ্য করা হয় না । হয়তো ভাবনার গভীরতা কম বলেই ।।
দুঃখিত।। ভুলে কবিতাটি গল্পের আকারে চলে এসেছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


