দু' সপ্তাহ ব্যাপি অতিরিক্ত ব্যাটিং পিচ বানাবার দোষে সমালোচকদের তীব্র সমালোচনা শুনে শুনে পি.সি.বি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) অতিষ্ট হয়ে গিয়েছিল । আর তাই হয়তো করাচির পিচের এতো বাউনস আমরা দেখতে পাচ্ছি । পুরোপুরি ব্যাটিং পিচকে মারাত্মক বোলিং পিচে পরিনত করেছে বলেই হয়তো পাঠানের মত বোলার ও প্রথম ওভারে হ্যাট্রিক করে ফেলেছে । যদিও না চাইলেও আমাকে স্বীকার করতেই হচ্ছে পাঠানের সেই হ্যাট্রিক বলে প্রচন্ড সুইং ছিল আর তা ওয়াসিম আকরাম ই শিখিয়েছে । যার কাছ থেকেই শিখুক কৃতিত্ব পাঠানের ই ।
আমার লেখার ব্যাপারে আমি সমালোচকদের ইতিবাচক-নেতিবাচক তীব্র সমালোচনাই আশা করছি ।যদিও জানি তীব্র সমালোচনা করবার মত এত চিন্তাশীল লেখা আমার দ্্বারা কখনো সম্ভব নয় । কিন্তু আমি কখনোই পি.সি.বির মত সম্পূর্ণ বিপরীতধমর্ী কিছু করবো না। এরকম কিছু আশা করলেও ভুল হবে । হয়তো কারো কথা কানেও ঢুকাবো না । যখন যেটা ইচ্ছে হবে সেটা ই লিখবো । তাই সবাই ইচ্ছে মত মন্তব্য করতে পারেন। কিন্তু নিজ নিজ মান-সম্মানের ব্যাপারটা মাথায় থাকবে আশা করছি ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৬ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



