somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় রে বৈশাখ ,কালের বৈশাখ

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাটির মানুষ আমি তাই ভাটির সাথে আমার আছে গভীর হৃদ্যতা নাড়ীর টান ।সেই ভাটির খুঁজ রাখি আমি বরাবরই ।ধান রূপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সব খবর ই আমি , আমার ভাল লাগে ।ঢাকা শহরে ২৫ বছর ধরে আছি তবু ও গ্রাম , গ্রামের প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে এমন কি কৃষকদের দুঃখ কষ্ট আমাকে ভীষণভাবে নাড়া দেয় ।কৃষকের মত নতুন ধানের চারা আমাকে স্বপ্ন দেখায় ,ধানের শিষের শিশিরকে ছুঁইয়ে দেখতে আমার মন কাঁদে এখন ও ।গ্রামে প্রতি বছর ই যাই মূলত মায়ামী প্রকৃতি আর সহজ সরল আপন মানুষদের জন্য -যারা এক বেলা খাওয়ানোর জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হয় । জানি না আমি তাদের কে কত টুকু ভাল বাসতে পেরেছি !
তাদের ভালবাসি বলে ই সবসময় তাদের খুঁজ রাখি আমি । তাই তো ,এবার ও যখন শুনলাম পানি আসছে ,বুঝেছিলাম ধান আর ওঠবে না কৃষকের গোলায় ।মন কাঁদে তাদের জন্য । কিন্তু কিছু ই করতে পারি না ।

একটা বিষয় কী - এই পানিতে কিন্তু ধান ভেসে যাবার কথা নয় ,এটুকু বৃষটি তো হতেই পারে ।
নদী পাড় এখন ও ডুবে নি । তাহলে এই পানিতে ধান কিভাবে ডুবে ?
কিছু নদী আছে যেগুলো গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে ,হেমন্ত কালে এসব নদীতে কোন পানি ই থাকে না ,নদীর এই অপমৃত্যু গুলো দেখতে ও খুব খারাপ লাগে । সারা বছর পানি নেই ,যেন শুকনো খাল । যত দিন পানি থাকে এলাকার প্রভাবশালিরা আবার সদ্ব্যবহার করেন ,মাছ চাষ করেন ।কৃষকেরা আবার তখন মাছ ধরার কোন সুযোগ পান না ।ছোট বেলায় আমার ভাই দের মাছ ধরতে দেখেছি ।এখন আর সেই সময় নেই ,সুসময় এসেছে বিত্তবানের ঘরে । বস্তুত কৃষক , আমার দেশের সাধক কবিতায় শুধু সম্মান পেয়েছেন বাস্তবে তার উল্টো চিত্র ।

যা বলছিলাম ঐ ছোট নদী গুলোর কথা -মাটি পড়ে পড়ে নদী তার অস্তিত্ব যদি ও হারিয়েছে তথাপি বর্ষা এলে তাদের সুতার নাল দিয়ে অযাচিত পানি এসে কৃষকের স্বপ্ন কে ভাসিয়ে নিয়ে যায় ।পানির নিচে তলিয়ে যায় ধান ।,
সারা বছর কৃষক তার স্বপ্নকে মাঠের মাঝে ছড়িয়ে রেখেছে ,১/২ দিনের মহান বৃষ্টিতে সব শেষ হয়ে যায় । চারিদিকে তখন শোকের ছায়া নেমে আসে ।বাতাসে শোকের মাতম চলে ।

এই ছোট নদী গুলোর মুখে যদি স্লুইস গেট বানানো হত তবে এমন টি ঘটত না ।কৃষকের শ্রমে ঘামে উৎপাদিত স্বপ্নের ফসল অসময়ে তলিয়ে যেত না ।

এসব দেখার যেন কেউ কোথা ও নেই , তাই ভাটির জন্য আমার মন কাঁদে ।দেখেছি দাদা ,চাচা ,ভাই দের কে কত কষ্ট ই না করে ধান চাষ করে অথচ সে কাঙ্ক্ষিত ফসল তাদের ঘরে উঠে না ।

ইদানিং বেশ কাজ করছে সরকার ভাটিতে ও রাস্তা ঘাট হচ্ছে । সবার আগে প্রয়োজন কৃষক-আমার প্রানের সাধক কে বাঁচানো । চলুন আমরা ও তাদের কথা ভাবি । সুযোগ আসলে কিছু করি তাদের জন্য । শাইক সিরাজ কে ধন্য বাদ যে উনি মাটি আর মানুষের সাথে মিশে আছেন ।
এবার ও কৃষকের মাথায় হাত ,গোলায় ধান ওঠবে না এক ছটাক /কার বৈশাখ কে করে পালন /এসব এক ধরনের ফ্যাশন / ওরা ইংরেজী নিউ ইয়ার ও পালন করে যেন তারা ইংলিশ /সত্যিকার অর্থে তারা হচ্ছে বাংলিশ / ওরা কি জানে গ্রামে পানি এসে সব ধান ভাসিয়ে নিয়ে গেছে ? কৃষকেরা কি খাবে ,কিভাবে ঋণ শোধ করবে -এই চিন্তায় তাদের ঘুম হারাম ? চৈত্র মাসের ভয়ানক খরা কাটেনি কাটবে ও না এবার বৈশাখ এলে ও ।

ধান গোলায় উঠার পরে কৃষকেরা নতুন ধানের চাল আর শাক দিয়ে আত্মীয় স্বজনকে খাওয়ায় ,সাথে মিষ্টি কুমড়া ভাজি মুরগীর চামড়াদিয়ে আর মাংস ও থাকে আলাদা করে , এটা হচ্ছে যার যার সামরথ অনুযায়ী - এটা কে শহুরে লোকেরা বানিয়েছে ১লা বৈশাখ + পান্তা ইলিশ + মেলায় যাইরে ।গ্রামের লোকেরা ইলিশ দিয়ে ১লা বৈশাখ করে না । আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার তারা ১লা বইশাখ পালন করবে না ,এখন যারা বাঙ্গালিত্ব দেখাইয়া পান্তা ইলিশ দিয়া ১ লা বৈশাখ পালন করে তাদের উচিৎ সেই কৃষক দের সম্মান দেখাইয়া ১লা বৈশাখ পালন অন্তত এই সময় গুলোতে না করে তাদের পাশে দাড়ানো । শহরবাসীর যে পরিমান খরচ হতে পারত সেই টাকা চান্দা তুলে ঋণ গ্রস্থ কৃষকদের উপহার দেয়া ।তবে সেটি হবে শ্রেষ্ট বাঙ্গালিত্ব ,আসল বৈশাখ । ১লা বৈশাখ কোন অপসংস্কৃতি নয় ,এটা আমাদের সংস্কৃতি ।তবে এটাতে কোন অপসংস্কৃতি যাতে না মিশে যায় তাতে আমাদের খেয়াল থাকতে হবে ।

যে জাতি গভীর রাতে 31 night পালনের জন্য উন্মাদ তাদের
মন কতটা বাঙালি , এটা ও প্রশ্নের দাবী রাখে বৈ কি ! তারা কখন ও চিন্তা করে না যে ১লা বৈশাখ কি ইংলিশরা পালন করে ? একটা নতুন জিনিস আমাদের উৎসবে যোগ হচ্ছে তা হল - হোলি খেলা ( হিন্দুদের রঙ উৎসব )
হিন্দু রা কিন্তু আমাদের ঈদ তাদের উৎসব হিসেবে করে না ,আমরা সব ই করি ।আমরা হিন্দু মুস্লিম একসাথে বাস করি তাদের নিমন্ত্রণে যেতে ই পারি ,এটা দোষ নয় ।আমাদের সমস্যা হচ্ছে আমরা সব উৎসব কে ই নিজের বানাইয়া ফেলি ।
একদিন এই উৎসবটি ও পরম মর্যাদায় পালিত হবে ,আশা করছি । আমরা হচ্ছি হুজুগে মাতা বাঙালি ।আসলে আমরা এখন উৎসবের জাতি হিসেবে গ্রীনিচ বুকে নাম লেখাব ইনশাআল্লাহ্‌

নিচে একটু দেখুন ছবি গুলো ,তারাই কথা বলবে ............

আগের দিনের ছবিটি পরের দিনে আর থাকেনি ,ভাসিয়ে নিয়ে গেছে অকাল পানি ...।দেখুন তাদের স্বপ্ন গুলোর অপমৃত্যু ।আর এই ছবির সাথে জমজমাট একটা ১লা বৈশাখের চিত্র জুড়িয়ে দেখুন কেমন বেমানাল লাগে ।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×