
কদম ফোটে আষাঢ় বরষণে ,
কালো মেঘ ভাসছে গগণ তলে
ঝুম ঝুম ঝুম নামলো বৃষ্টি
সবুজ শ্যামল বনে ;
সবুজ হল অধিক সবুজ
বাঁধন হারা উচ্ছ্বাসে !
বরষার জলে বৃষ্টির নৃত্য
ঠুং ঠাং বীনা তারের সুরে ,
শ্রাবণের গান বাজে তাই
সব গ্লানি মুছে ফেলে !
আজি বাদল বীণায় মিলনের মহাপ্লাবন
বৃষ্টি ধারায় আমার তৃপ্ত আলিঙ্গন ,
আমি যেন ফোটা কদম ফুল ,
অঝোর ধারায় ভিজছে শুষ্ক মন
ভিজছে তপ্ত গায়ের চামড় ,
উড়ো মন ভাসছে সুখে
পায়ের তলায় স্বর্গের নহর বয়
এ যেন সঞ্জীবনী সুধা ,
ছুঁয়ে দিলে ই ঘুচে যায় ;
সব অভিমানের ব্যথা !
বৃষ্টি ছুঁয়ে যাই হারিয়ে
বন পেরিয়ে ;তেপান্তরের মাঠে
নীলাঞ্জনার বাঁকে ,
অথৈ জলে ভাসছি আমি
তালের ডিঙা সনে
ঢেউ খেলিয়ে হারাতে চাই
হাওর ভাসা অকুল সাগর জলে
যেথায় চুপটি করে আকাশ ডুবে গেছে
দুকূল ছাপা নীলে !!

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


