আমার যা ছিল বলার তা বলি না
অন্য কথা বলি ,
আমার যা ছিল করার তা করি না
অন্য কিছু করি ।
আমার কথা ছিল না ভালবাসার
তবু ভালবাসি ,
আমার কথা ছিল কাঁদার
আমি শুধু ই হেসে বেড়াই ;
তোমার হাসিতে আমি সুখ খুঁজে পাই ।
দুঃখটাকে আলগা রথে
পাঠিয়ে দিয়েছি নীরদ সীমানায় ,
তোমার আকাশে আজ শত তারা জ্বলে
ভুবন ডাঙা ভরেছো পূর্ণতায় !
তুমি আমার নীল যমুনার মাঝি
প্রমোদ তরী , ভাসালে গহীন জলে
কাননে আমার ফুল ফুটে তোমার পরশে
্তুমি যখন সৃষ্টি আমার তরে
তবে কেন হয় নি দেখা মধু- চন্দ্রালোকে ?
যখন তোমার তরী ভাটির গাঙে
গোধূলির লগণে ,
আমার তরী উজান অলকায় ;
নব তোরণ দ্বারে ,
তুমি যাদু মন্ত্র বলে
আমায় বেঁধে নিলে !
আমায় নিয়ে তোমার তরী দিক ফিরিয়ে
উজান গাঙ্গে ধায় ,
তুমি শক্ত করে ধর পালের লাগাম
তরী যেন তীরের দেখা পায় !!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


