
আজ আমি এসেছি তোমারই কাছে
বহু বন্ধুর পথ পেরিয়ে
এক বিন্দু শিশির ব্যবধানে
আছি দাঁড়িয়ে ।
দেখেছি চাতকিনীর তৃষ্ণার্ত চোখে
রাঙিয়ে সকাল শিউলী ফোটে
কত বসন্তে কোকিল ওঠেছিল ডেকে
ভেসেছিল আশা গোধূলির সাজে
জ্যোৎস্নার ঢেউ বাঁধ ভেঙেছিল
মাটির প্রদীপ নিবু নিবু জ্বলেছিল
তবু আমার মনের বাঁধ ভাঙেনি
আকাশের তারারা আমায় নিরাশ করেনি ।
আমি ধ্রুব তারাকে মেনেছি পাঞ্জেরী
তাইতো পথেও পথ হারাইনি ।
আঁধারের মালয় সাগর পেরিয়ে
আজ আমি বনলতার মত মখোমুখি বসেছি তোমার
এটুকু চাওয়া-পাওয়ার তরে জীবন বহমান
হাজার বছর ধরে আমিও পথ চলেছি পৃথিবীর পথে
এই বিম্ভিসার ধূসর জগতে দুদণ্ড শান্তির খোঁজে ।
জানি আজ নতুন সূর্য উদিত হবে
ব্যবধানের শিশির টুকু উধাও হবে
যেন কাতর সূর্য-রশ্মি মিশে
একাকার হবে ঘাসের পাতে
দুরত্ব উড়ে যাবে অন্য কোন ট্র্যাজেডি
উপাখ্যান সাজাতে ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



