দ্বিপঙক্তিকাব্যসমূহ - ১
বালিকা চুল শুকাতে যেওনা আজ উঠোন কোণে,
তাতে বাউন্ডুলে যুবকের হৃদকম্পন বেড়ে যায় ভরদুপুরে।
২.
জোনাকিরা ঘুমিয়ে পড়েছে শোদা মৃত্তিকার ঘ্রানে,
মাথা রেখে বৃষ্টিবিলাসী ঝিঝিদের উষ্ণ বুকের পরে।
৩.
কৃস্টাল জলরঙ্গা বৃষ্টিফোটা
কালো কিউমুলাসের প্রতিচ্ছবি।"
৪.
যে ছবি আকাশের- তুলেছিলাম চৌকো জানালার ফ্রেমে,
এ দুপুর দেখে সে ছবি চুপিসারে পড়ছে গভীর প্রেমে।
৫.
এই মাতাল আবহাওয়া যেন অতীত সুখছবির এ্যালবাম
পাতায় পাতায় সাজিয়েছে যেন হারানো দিনের ফটো খাম!
৬.
লঘুপ্রেম তব ভাসিতে চায়
ধুপছোঁয়াচে মৌতাত সন্ধ্যায়।
৭.
আমার একটা আদুরে রাত জাগা চড়ুই পাখি আছে।
আঙ্গুলে বসে বসে কথা বলে।
৮
কতশত কথা সব রবে সদা অমলিন,
স্মৃতিগত প্রতিচ্ছবি সাদাকালো- নতুবা রঙ্গিন।
৯.
কাটাঘুড়ি সুতো ঘরমন মেঘলা দিন,
উকি দেয় রোদ প্রকৃতি আলাপে রঙ্গিন।
১০.
জেনো হে হৃদয় কারিগর- আমারো আছে ভালবাসার কলকাঠি,
দুর্লভ সময় থাকতে বুঝে নিও গহীন রাতের প্যারামিটার নীলচিঠি।
১১.
শতক্রোশ দূরে কাঠ গোলাপের শহরে,
পথ হেঁটে গুনে যাবো রাত।
১২.
অরণ্য ভ্রমনে সবুজাভ সুখ,
বুকের ভেতর জন্মে যেন পাথরকুচির মুখ।
১৩.
হাত মেলে দেখো ওই করতলে
রেখাগুলো আমাদের কথা বলে!
১৪.
আমি বৃষ্টির শব্দে কান পেতে শুনেছি তোমার মনের অনুরনন,
আমি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে জেনেছি কেন ভালবাসো আমার মেঘমন।
১৫.
ঝড়ো হাওয়া বইছে তবু আকাশ কাঁদছে না।
কালো মেঘ ঢেকে দিল চাঁদ তবু আকাশ কাঁদেনা।
১৬.
আমি যদি পাপী হই তোমায় ভালো না বেসে,
তুমি তো পাপ হয়েছ আমায় পেতে চেয়ে।
১৭.
তুমি যদি মাকড় জাল ফেলো আমি ছারপোকা,
তুমি যদি চালাক সাজো আমি সাজি বোকা!
১৮.
এই অলস দুপুরের নাম মাধবীলতা,
ঘ্রানপিপাষু রোদ শুঁকে কচি লেবুপাতা।
১৯.
ক্ষুধার সাথে ঘুমের মিতালী,
শিরায় নাকি বাহে মানবতার গীতালি।
২০.
আমি এমন কাউকে চাই যার জন্য আমার মন খারাপ হোক,
আমি এমন কাউকে চাই যে বুঝবে এই বুকে প্রবল প্রেমের ঝোঁক।
[এপ্রিল এবং মে মাসের লেখা দ্বিপঙক্তিকাব্যসমূহ]
পাঞ্জাবিস্তান
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।