somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু প্রাণ খুলে হাসুন !!১৪৯!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

$$সর্দারজি ও তাঁর এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
সর্দারজি: জানিস, আজ আমার পুরো ৩০ টাকাই লোকসান।
বন্ধু: কেন, কী হয়েছে?

সর্দারজি: আর বলিস না। সিনেমা দেখতে গিয়েছিলাম। টিকিটও কেটেছি।
কিন্তু সিনেমা হলের সামনে পোস্টারে দেখি বড় করে লেখা ‘হাউসফুল’।
তাই বাধ্য হয়েই ফিরে এলাম।
বন্ধু: আরে বোকা, ওই সিনেমার নামই তো ‘হাউসফুল’।




$$কোচিংয়ে ইংরেজি পরীক্ষা চলছিল। শিক্ষক ছিলেন একজন ভাইয়া, অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়েন। পরীক্ষা ঠিকভাবেই চলছিল। এমন সময় এক ছাত্রী বলল, ‘ভাইয়া, চিঠি দেওয়ার কথা ছিল, চিঠি তো দিলেন না।’ ভাইয়া তো ওর কথা শুনে থ। অন্যরাও চুপ। সবাই ভাবছে, মেয়েটা কী বলে! চিঠি! অবশ্য একটু পরই রহস্য ভাঙল। পরীক্ষায় চিঠি দেওয়ার কথা ছিল, তা না দিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে বলেই সেই সুবোধ বালিকা এ কথাটি বলেছিল।


$$দুই বিবাহিত বন্ধু বিল্টু আর দুবলোর মধ্যে কথা হচ্ছে—
বিল্টু: আচ্ছা দুবলো! বল তো, সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী?
দুবলো: এইটা বুঝলি না! সিনেমায় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়। আর বাস্তব জীবনে বিয়ের পর অনেক ঝক্কিঝামেলা শুরু হয়।


$$শিক্ষক: অংকের হোমওয়ার্ক কই?
ছাত্র: অনেক প্রবলেম ছিল তো তাই হোমওয়ার্ক সুইসাইড করছে, স্যার!


$$এক ডাক্তারের বাড়িতে পানির পাইপ নষ্ট হয়ে গেল। ডাক্তার একজন মিস্ত্রি আনলেন সারাই করতে। মিস্ত্রি কতক্ষণ খুটখাট করল। ডাক্তার দেখলেন পানির পাইপ ঠিক হয়ে গেছে। খুশি হয়ে তিনি মিস্ত্রিকে বললেন, ‘তোমাকে কত দিতে হবে?’ মিস্ত্রি জবাব দেয়, ‘৫০০ টাকা।’ ডাক্তার তো ভীষণ অবাক, ‘বলে কী! আরে এইটুকু সময়ের জন্য আমিও তো এত টাকা পাই না।’
‘যখন ডাক্তারি করতাম, তখন আমিও পেতাম না।’ মিস্ত্রির সাফসুতরো জবাব।


$$রোগী: ডাক্তার সাহেব, আমার মনে হয় চশমা লাগবে।
ক্যাশিয়ার: অবশ্যই আপনার চশমা লাগবে; কারণ আপনি এখন ব্যাংকে।



$$রোগী: ডাক্তার, আমি সব সময় দুশ্চিন্তায় থাকি, মেজাজ খিটখিটে হয়ে যায়, যখন-তখন রেগে যাই…
ডাক্তার: সমস্যাটা কী?
রোগী: গাধার বাচ্চা! কানে শুনিস না? এইমাত্রই তো বললাম তোকে!

আমার ব্লগ দেখতে ক্লিক দিন
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×