somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকামির গল্প...১

০৭ ই মে, ২০০৯ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটি আমার ছোট বেলার। আমি কিছুটা বোকাই ছিলাম! কি জানি হয়ত এখনও বোকা রয়েই গেছি! মূল ঘটনায় আসি, তখন থাকতাম ময়মনসিংহে। পড়তাম ২য় বা ৩য় শ্রেণীতে। বিকাল বেলা খেলছিলাম বাড়ীর সামনের মাঠে বন্ধু বাবু, নাজির, রাব্বি, মুন্নি, ন্যান্সি আরও আনেকের সাথে। হঠাৎ বাবু বলল, “দেখ দেখ একটা পুলিশ আসতেছে”। ব্যাস এটা শোনার সাথে সাথে সবাই জোরে জোরে ‘ঠোলা ঠোলা’ বলে চিৎকার করে জুড়ে দিল। ‘ঠোলা’ বলে যে পুলিশদের ক্ষ্যাপানো হয় আমি তা আসলে ঠিকমত জানতামও না। যেহেতু ‘সবাই’ চিৎকার করছে তাই আমিও ওদের সাথে গলা মেলালাম প্রানপনে। পুলিশ বাবাজী ঠিকই শুনলেন আমাদের চেঁচামেচি এবং আমদের দিকেই এগিয়ে এলেন, আর ধরবি ধর আমাকেই এসে ধরে বসল, একদম আমার হাত। একেই হয়ত বলে ‘বজ্র আঁটুনি ফোস্কা গেড়ো’। আমিতো হতভম্ব, এদিক সেদিক তাকিয়ে দেখলাম ‘বন্ধু’রা সব ভোজবাজির মত হাওয়া। আমার অবস্থা বুঝতেই পারছেন। তো পুলিশের ‘ইন্টারোগেশন’ শুরু হল, “নাম কি, কোন ক্লাশে পড়, বাসা কোথায়, এরকম বেয়াদবি কতদিন ধরে কর...? ইত্যাদি ইত্যাদি... উনি যে ক্ষেপেছেন তা বলাই বাহুল্য। প্রথম ৩টি প্রশ্নের উত্তর ঝটপট দিতে পারলেও শেষ প্রশ্নের উত্তর আমার জানা ছিলনা। আমতা আমতা করে কি জানি বললাম। এইসময় দেখলাম আমার চেয়ে ৩ বছরের বড় ফাহমিদা আপু আমাদের দিকে এগিয়ে আসছে। উনি নিশ্চয় ঘটনা দেখে থাকবেন কি হয়েছিল। আপু এসে পুলিশকে বলল, “আংকেল, ও ছোট মানুষ বুঝতে পারেনি। আপনি রাগ করবেন না। আমি ওর আম্মুকে বলে ওকে আচ্ছা বকা খাওয়াব”। দেখলাম আপুর কথায় কাজ হল, হাতের আঁটুনি শিথিল হল। পুলিশ আমাকে একগাদা উপদেশ দিলেন এবং ভবিষ্যতে যেন এরকম কিছু না করি তার ওয়াদা নিয়ে চলে গেলেন।

এবার ফাহমিদা আপুর ‘কটাক্ষ’ বানে জর্জরিত হলাম। ওই শাষন তেমন গায়েই মাখলাম না। করণ ততদিনে এটুকু বুঝতাম যে বড়রা সু্যোগ পেলেই ছোটদের শাসন করে, উপদেশ দেয়। তবে এতকাল পরেও আপুর ‘ওই বয়সে’ পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর বিষয়টি অনেক ‘স্মার্ট’ মনে হয়। তার স্মার্টনেস আমাকে মুগ্ধ করে এখনও। বন্ধুদের সাথে ২-৩দিন কথা বলিনি রাগে একথা কি জানান উচিৎ হবে আর? X((

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×