somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল আলাপন...

১২ ই জুলাই, ২০০৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল টেলিফোন এখন আমাদের জীবনের অছেদ্য একটি বিষয়। মোবাইল কি সম্পর্ক কাছে আনে নাকি দূরে ঠেলে দেয় এ বিষয় নিয়ে তর্ক হতেই পারে। মোবাইল নিয়ে আমার পারিপার্শ্বিক কিছু ঘটনা বলি আজ।

গাবতলী রুটের বাসে ওঠা আমার শরীরের অংশের মত হয়ে গেছে। যাই হোক সেদিন যথারিতী ঠেলাঠেলি করে বাসে উঠলাম। সিটও পেলাম ভাগ্যদেবীর কল্যানে। কিন্তু বাসে উঠেই পড়লাম সেইরকম একজন মোবাইল ব্যবহারকারীর হাতে যারা কিনা তাদের সব ব্যক্তিগত আলাপচারিতা বাস ছাড়া অন্য কোথাও করতেই পারেন না। আনিচ্ছা সত্তেও তার কথা আমার শুনতেই হল, কারণ উনি বলতে গেলে আমার গায়ের মধ্যেই বসে ছিলেন। তার কথা শুনে বুঝলাম অপর প্রান্তের মেয়েটির সাথে তার ‘সম্পর্ক’ ছিল, তবে এখন আর তা নেই। সম্ভবত ফোনে তাদের যোগাযোগ হয় মাঝেমধ্যে। যাই হোক লোকটা প্রথমে ভদ্র ভাবে কথা শুরু করলেও কিছুক্ষনের মাঝেই ‘গরম গরম’ শব্দ বলা শুরু করলেন। এবং লোকটি, মেয়েটিকে শাসাতে লাগল এই বলে যে, উনি নাকি তার (মেয়েটির) খালাত বোনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন যে ভাবেই হোক, তার মোবাইল নাম্বারও নাকি তিনি জোগাড় করেছেন ইত্যাদি ইত্যাদি... এ ধরনের মুহূর্ত গুলোতে মেয়েরা মনে হয় একটু অসহায় হয়ে পড়েন, ইনিও বোধহয় তাই হয়েছিলেন। মেয়েটি সম্ভবত তার বোনের সাথে সম্পর্ক না করার জন্য অনুনয় করছিলেন। লোকটি দেখলাম বিজয়ীর হাসি হেসে ফোনটা রেখে দিলেন...

আমার ঘনিষ্ঠ এক বন্ধু, সব দিক থেকেই স্মার্ট সে কিন্তু একটা দিকে ওকে আমার আনস্মার্ট’ই মনে হত। সেটা হচ্ছে ও মেয়েদের সাথে মিশতে পারত না সহয ভাবে, অন্তত আমার তাই মনে হত। তো আমার এক আত্মীয়া’কে তার মোবাইল নাম্বার দিয়ে বললাম, “পাগলা এইটারে একটু বাজিয়ে দেখিস তো, ঐটা বাজে কিনা?” আমার আত্মীয়া ‘বুকে বল’ নিয়ে একদিন ঠিকই বন্ধু’কে ফোন দিয়ে বসল। আমার বন্ধু নাকি তেমন কিছুই বলতে পারে নাই প্রথম বার, আমতা আমতা করে কি সব বলে তড়িঘড়ি করে ফোন রেখে দিয়েছিল। আমি এই কথা শুনে হাসতে হাসতে শেষ। কিন্তু সিনেমা আসলে তখনও শুরুই হয়নি... ৩দিন পর আমার বন্ধু আমার ঐ আত্মীয়াকে ফোন করে এবং মজার ব্যপার এর পরে তাদের ফোনে কথা বলা আর থামেনি, চলতেই আছে চলতেই আছে। এখন এই দুইটাকে ফোনে পেতে হলে সেইরকম বেগ পেতে হয়। ওদের Facebook Relationship Status ও দেখলাম একযোগে পরিবর্তিত হয়েছে, In a relationship… নিজেকে বাহবা দেই এজন্য মাঝেমাঝে। তোমরা দুজন এই লেখাটা পড়লে অনেক খুশি হব আমি। লেখাটা তোমাদের কে Dedicate করলাম।

আমার সাথে একজনের পরিচয় ২০০৪ এ। প্রথমে ‘মিসডকল’ দিয়ে শুরু হয়েছিল ব্যাপারটা, পরবর্তীতে তা ‘হার্টকল’ পর্যন্ত পৌছেছিল। সম্ভবত আমার ভুলের কারনে তাকে আমি হারিয়েছি। তবে তার সাথে সম্পর্কের টানাপোড়েন এই মোবাইলের কারনেই শুরু। আমার অতিরিক্ত সন্দেহপ্রবণতাই সব শেষ করে দিল। সে ভালই আছে, যতটুকু বুঝি। ভাল থাকুক সে সব সময় তাই কামনা করি।


আচ্ছা, আপনারা কি কেউ Overseas Missed Call পান? হাহা, আমি কিন্তু পাই এবং এইখানেই আমি আপনাদের থেকে অন্যরকম।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×