somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোয়েন্দাগিরী...

১৫ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল জীবনে রকিব হাসান’র ‘তিন গোয়েন্দা’ ছিল আমাদের বন্ধু মহলের হার্টথ্রব। কে কার আগে নতুন বই কিনব তার একটা নীরব প্রতিযোগিতা কাজ করত আমাদের মধ্যে। তো বই পড়তে পড়তে আমাদের হঠাত মনে হল, কিশোর, রবিন, মুসা যদি গোয়েন্দা হতে পারে তাহলে আমরা কেন হতে পারব না? আমরা কি ওদের চেয়ে কম বুদ্ধিমান? নাকি ওদের চেয়ে ভাত কম খাই? যে ভাবনা সেই কাজ শুরু, গোয়েন্দা’দের রহস্যময় জগতে নাম লিখিয়ে ফেললাম আমরা বেশ কয়েকজন। এর মধ্যে ছিলাম অঞ্জন, দীপ, রাজু, আমি আরও কয়েকজন...

যাই হোক সমস্যা দেখা গেল ‘রহস্য’ নিয়ে। কোথাও তো কোন রহস্য খুজে পাই না। বুঝতে পারলাম না আমদের মত এত্ত বিখ্যাত গোয়েন্দা’দের কেন কেউ ভাড়া করেনা? তো আমরা সবাই তক্কে তক্কে থাকলাম কোথাও যদি রহস্য পাওয়া যায়। কিন্তু রহস্য তো আর ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযগিতা না যে এসে আমাদের ‘নক’ করে বলবে, “ভাই আমি একটা রহস্য, আমাকে সমাধান করেন!” তবে সৃষ্টিকর্তা মহান উনি ঠিকই আমাদের দিকে ফিরে তাকালেন।

কিছুদিনের মধ্যেই রহস্য পিপাসু এক বন্ধু এসে খবর দিল ‘করনেশন স্কুল’র (খুলনা’র স্বনামধন্য মেয়েদের স্কুল) সামনে যে পরিত্যক্ত বাড়ীটা আছে সেটার সদর দরজা নাকি আজ ও খোলা দেখে এসেছে। বিশাল একটা খবর আমাদের জন্য, রহস্যর গন্ধ পেলাম নাকে। কারণ হল ঐ বাড়ীর দরজা আমরা সবসময় বন্ধই দেখে এসেছি। তাহলে দরজা খুলল কে? নানা ধরনের ভাবনা মনের ভিতর খেলে গেল আমাদের মুহূর্তের মধ্যে। নিশ্চয় কোন ‘মাফিয়া ডন’ এর পিছনে আছে... কিন্তু আমরা যেখানে গোয়েন্দা’র খাতায় নাম লিখিয়েছি সেখানে অপরাধ করে কার সাধ্য? ক্লাশ ব্রেকের মধ্যেই ঠিক করে ফেললাম, আমরা কয়েকজন যাব সরেজমিন তদন্ত করতে ‘টিফিন’র সময়ে। গোপনীয়তা যেন ফাঁস না হয় এজন্য আমরা ৫ জন যাব ওখানে।

অবশেষে এল সেই বহু আকাঙ্খিত ‘টিফিন পিরিয়ড’। আমরা খুব তাড়াতাড়ি পৌছে গেলাম সেই ভাঙ্গা বাড়ীর সামনে। আসলেই গেট খোলা। কেমন প্রাচীন গন্ধ বাড়ীটাতে। আমরা গোয়েন্দা তারপরেও কেন জানি বুক কাপতে লাগল দিনের আলোতেও। ভিতরে ঢুকলাম কাঁপা কাঁপা পায়ে। শ্যাওলার আস্তরন পড়া একটা বাড়ী। ভিতর থেকে খুটখাট শব্দ আসছে। তবে কি কোন ‘চোরাকারবারী’ এখানে আস্তানা গেড়েছে? আচ্ছা ওদের কাছে যদি অস্ত্র থাকে? ভয়ে পেট গুলিয়ে এল। কিন্তু মুখে কেউ কিছু স্বীকার করলাম না। হঠাৎ অঞ্জন বেরসিকের মত বলল, “আমার বাসায় যেতে হবে, ভাত খাবার টাইম এখন।” বলেই ব্যাটা সুরুৎ করে বেড়িয়ে গেল। আমরাও পালাব পালাব করছি যখন ঠিক তখনি এক বুড়ো লোক পিছন থেকে ডেকে বলল, “বাবারা একটু ভিতরে আসত আমার খাটটা একটু ধইরা বাইরে আইনা দাও।” মাথায় বাজ পরলেও এমন অবাক হতাম না আরকি। কই আমরা ‘মাফিয়া ডন’ খুজে বের করতে আসলাম আর এসে পেলাম খাট সরানোর কাজ!!!! উনি ছিলেন ও বাড়ীর কেয়ারটেকার।

ঐ বাড়ীর বাইরে আসা মাত্র পড়লাম এক বড় ভাইয়ের হাতে। তিনি চোখ গোল গোল করে তাকিয়ে বললেন, “কি ব্যপার সৌরভ মেয়েদের ছুটির টাইমে স্কুলের সামনে ঘুরঘুর করতেছ যে, ঘটনা কি?” এমনিতেই একটু আগের ঘটনায় আমি ‘বজ্রাহত’ তারপরে এই ব্যাটার কথা কাটা ঘায়ে নুনের ছিটার মতই লাগল।

এই দুঃখজনক ঘটনার পর আর গোয়েন্দাগিরী করা হয়নি আমাদের।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×