somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

ক্যামেরার ইতিকথা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ম-৪র্থ খ্রীষ্ট পূঃ চীনা ও গ্রীক দার্শনিকরাই প্রথম আলোক ও ক্যামেরা সংক্রান্ত তথ্যাবলী আবিস্কার করেন। এই ধারাবাহিকতায় Ibn al Haytham এর নামও উল্লেখ্যযোগ্য তিনি তার লিখিত কিতাব আল মাঞ্জিরে ১০১১-২১ সালে ক্যামেরা তত্ত্ব ব্যাখ্যা করেন।

পৃথিবীর প্রথম ক্যামেরা বলতে আমরা Pinhole Camera- কেই বুজি। এই ক্যামেরাই আজকের আধুনিক ক্যামেরার পূর্বসূরী। কেমন ছিল pinhole camera? এটি একটি আলো নিরোধক কাঠের বাক্স, এর কোন এক পৃষ্ঠে ছোট একটি ছিদ্র হত, একটি পিন দিয়ে ছিদ্র করলে যতটুকু ছিদ্র হয় ঠিক ততটুকু, তাই এই ক্যামেরার নাম Pinhole Camera.

ছিদ্র যুক্ত তলটি আলোমুখী করে তার সামনে কোন বস্তু কে এমন ভাবে উপস্থাপন করা হত যেন এর ছায়া ছিদ্র দিয়ে প্রবেশ করে বিপরিত তলে প্রতিবিম্বিত হয়। এভাবেই সেকালে Pinhole Camera দিয়ে তখনকার দিনে পাওয়া যেত কোন বস্তুর প্রতিবিম্বিত আউট লাইন। ক্যামেরা হিসাবে কখনও ব্যবহার করা হয়েছে কাঠের বাক্স কখনো ঘর কখনো দেয়াল।

খ্রীষ্টপূর্ব ৫ম শতাব্দীতে চীনা দার্শনিক Mo Tsu প্রথম Pinhole Camera তত্ত্ব আবিস্কার করেন এবং সম্ভবত তিনিই প্রথম নেগেটিভ প্রতিবিম্ভ তৈরী ক রেন। চীনের আরো অনেক দার্শনিক পরে এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বলে জ়ানা যায়। এ ব্যাপারে Tuan Chheng Shih, Yu chao Lung এর নাম উল্লেখ্য যোগ্য। গ্রীক দার্শনিকরা এ বিষয়ে যে কাজ করেছেন তার প্রমান ও আছে এ্যারিষ্টটলের ‘Problem’ নামক বিশাল গ্রন্থে। পিনহোল ক্যামেরা কে কিছুটা আধুনিক করেছেন Haytham.

ইউরোপে রেনেসাস এবং রেনেসাস পরবর্তী সময়ে বিশেষ করে ১৫ শ শতাব্দী পিনহোল ক্যামেরার বিষেশ উন্নতি সাধিত হয়। এর উন্নতি সাধনে লিওনার্ডো দ্য ভিঞ্চি অবদান অনস্বীকার্য। এই শিল্পীর বেশ কিছু পান্ডুলিপি আর স্কেচ আছে যেখানে তিনি পিনহোল ক্যামেরার কাজ ও গঠন প্রনালীর বর্ননা দিয়েছেন। ১৫৫০ সাল পর্যন্ত পিনহোল ক্যামেরায় কোন লেন্স ছিল না।

১৮২৭ সালে পিনহোল ক্যামেরা দিয়ে প্রথম ছবিটি তোলেন Joseph Nicephore Niepce। এর আগে কেউ কিন্তু পিনহোল ক্যামেরাকে ছবি তোলার কাজে ব্যাবহার করেননি, ব্যাবহার করছেন কোন বস্তু বা বিষয়ের সঠিক আউট লাইন পাওয়ার জন্য। নিপচেই প্রথম ছবি তুলেন, তিনি একটি ধাতুর পাতের ওপর বিটুমিন এর প্রলেপ দিয়ে প্রায় আটঘন্টা সূর্যের আলো বিকিরন করে ছবি তোলেন। পেন্সিল দিয়ে আকলে যেমন ছবি পাওয়া যায় পৃথিবীর প্রথম ছবিটি ছিল ঠিক তেমনি। কিন্তু সমস্যা একটা থেকেই যায় নেপচের ছবি তোলার কিছুক্ষন পরে মিলিয়ে যায়।

নেপচের এই সমস্যা দূরীভূত করতে এ গিয়ে আসেন ফ্রান্সের Louis Daguerre. ফটগ্রাফির এই ত্রুটি দূর করতে দুজনে একসঙ্গে কাজ করা শুরু করেন। এরমধ্যে ৫ই জুলাই ১৯৩৩ সালে মারা যান নেপচে, দ্য গুরে ১৮৩৯ সালে Daguerretype নামক এক ফটোগ্রাফিক পদ্ধতি আবিস্কার করেন, যার ফলে সিলভারের প্রলেপ দেয়া কপারের পাতে তোলা ছবি মূছে যাবে না, শুধু তাইনা এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিট আলোর বিকিরন করলেই হয়। এই কপারের পাতই আধুনিক ফিল্মের মডেল। ফিল্ম কিন্তু তখন ও আসেনি।

সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×