somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবর - ছোট গল্প

২৮ শে জুন, ২০২০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই ভুবনে

আয়নাল শেখের শেষ বয়সের "বাবা ন্যাওটা ছেলে" টা হঠাৎ অল্প জ্বর, কাশি, সর্দিতে মারা গেছে। বড় বাবা ন্যাওটা ছেলে। এই দশ/ এগারো বছর বয়সেও বাবার সাথে ঘুমাতে হয়। আর আয়নাল শেখও ছেলেকে ছাড়া ঘুমাতে পারেন না। সেই ছেলে মারা গেল কয়দিন আগে।

গ্রামে গঞ্জে সাধারনতঃ বাড়ীর লাগোয়া কবর দেয়া হয় নিম্ন বা নিম্ন মধ্যবিত্তদের। আয়নাল শেখের ছেলেকেও উঠানের এক কোনায় বড় জামরুল গাছের নীচে কবর দেয়া হয়েছে।

ছেলেটা মারা যাবার পর প্রতিদিন রাতের বেলা আয়নাল শেখ একটা চাটাই আর কাঁথা বালিশ নিয়ে ছেলের কবরের পাশে গিয়ে শোয়। ছেলেটার বড় ভয়, একা ঘুমাতে পারে না। রাতের বেলা নাকি দু একজন দেখছে আয়নালের পাশে একটা ছেলে ঘুমায়।

অন্যভুবনে

আয়নাল শেখের শেষ বয়সে স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবার পর, সেই ছেলেকে কোলে পিঠে করে মানুষ করে যখন দশ / এগারো বছর বয়স সেই সময় আয়নাল শেখ মারা গেল অল্প জ্বর, কাশি, সর্দিতে। ছেলেকে ছাড়া আয়নাল শেখ কিছু বুজত না।

গ্রামে গঞ্জে সাধারনতঃ বাড়ীর লাগোয়া কবর দেয়া হয় নিম্ন বা নিম্ন মধ্যবিত্তদের। আয়নাল শেখেকেও উঠানের এক কোনায় বড় জামরুল গাছের নীচে কবর দেয়া হয়েছে।

বাবা মারা যাবার পর প্রতিদিন রাতের বেলা মা মরা বাবা সোহাগী ছেলেটা একটা চাটাই আর কাঁথা বালিশ নিয়ে বাবার কবরের পাশে গিয়ে শোয়। বাবা বুড়ো হয়ে যাবার পর কেমন যেন ভীতু হয়ে গেছিল, ভয় নাকি সন্তানের প্রতি মমতা! একা ঘুমাতে পারে না। রাতের বেলা নাকি দু একজন দেখছে আয়নালের ছেলের পাশে একটা বুড়ো মানুষ ঘুমায়।

ভিন্ন জগতে

আয়নাল শেখের শেষ বয়সের "বাবা ন্যাওটা ছেলেটা" হঠাৎ অল্প জ্বর, কাশি, সর্দিতে মারা গেছে। বড় "বাবা ন্যাওটা ছেলে"। এই দশ/ এগারো বছর বয়সেও বাবার সাথে ঘুমাতে হয়। আর আয়নাল শেখও ছেলেকে ছাড়া ঘুমাতে পারেন না। সেই ছেলে মারা গেল কয়দিন আগে। আয়নাল শেখ এই বয়সে সন্তান হারানোর কষ্ট সইতে পারল না। আধা ঘন্টার মাঝে নিজেও ষ্ট্রোক করে মারা গেল।

গ্রামে গঞ্জে সাধারনতঃ বাড়ীর লাগোয়া কবর দেয়া হয় নিম্ন বা নিম্ন মধ্যবিত্তদের। আয়নাল শেখ এবং তার ছেলেকে উঠানের এক কোনায় বড় জামরুল গাছের নীচে কবর দেয়া হয়েছে। পাশাপাশি।

অনেকেই দেখছে বাপ বেটা রাতের বেলা কবরের পাশে ঘুমিয়ে আছে।

মানুষ বড় কুসংস্কারাচ্ছন্ন। কি দেখতে কি দেখে কে জানে? ভালোবাসা, মায়া, স্নেহ এগুলোতো দেখা যায় না।

আরো অনেক জগতে আয়নাল শেখ এবং তার ছেলে কিভাবে আছে আমরা কিন্তু.....

“এ ভুবনে ডুবল যে চাঁদ সে ভুবনে উঠল কি তা?
হেথায় সাঁঝে ঝরল যে ফুল হোথায় প্রাতে ফুটল কি তা?
এ জীবনের কান্না যত― হয় কি হাসি সে ভুবনে?
হায়! জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?”


(উপরের লাইন কয়েকটি তারাশঙ্কর এর "কবি" থেকে)

কবর কাউকে নিরাশ করে না। যে যেমন চায় তাকে তেমন দেয়।।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ রাত ১১:৩৩
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাকিস্তানের স্বপ্নভঙ্গের সিরিজ! হোক হোয়াইটওয়াশ

লিখেছেন ...নিপুণ কথন..., ১৪ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৩২



ওরা ভেবেছিলো বাংলাদেশ আবার ওদের অঙ্গরাজ্য হয়ে গেছে! না, বাংলাদেশ এখনও পাকিস্তান হয়ে যায়নি, আর হবেও না কোনোদিন। নির্বাচনের আগের দিন পর্যন্ত জামায়াত যেমন ভেবেছিলো তারা জিতে গেছে, কেবল... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই মার্চ, ২০২৬ রাত ৯:৩২

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি....

প্রিয় সহব্লগার,
আমার লেখা একটা পোস্টের তথ্য খুজতে অনেক দিন পর আজ আবার লগইন করলাম আমাদের প্রিয় সামুতে। লগইন করার পর প্রথমেই অভ্যাসবশত চোখ গেল প্রথম... ...বাকিটুকু পড়ুন

কমরেড তারেক রহমান , লাল সেলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৮


ভোটের কালি নখ থেকে মোছার আগেই তিনি কাজ শুরু করেছেন। এই কথাটা তিনি নিজেই বলেছেন, গতকাল, ওসমানী স্মৃতি মিলনায়তনে। আর এই কথাটা পড়ে আমার বুকের ভেতরে একটা উষ্ণতা অনুভব... ...বাকিটুকু পড়ুন

চাঁদের আলোয় পাহাড়ি রাস্তায়

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ২:০৪

বাইরে পা রাখতেই মুচমুচে চানাচুরের মতন শব্দ উঠল। কড়কড় করে ভেঙ্গে যাচ্ছে পায়ের নিচে বরফের আস্তরণ। এই ভেঙ্গে পরা অবস্থা মন্দ না। হাঁটার সময় মনে... ...বাকিটুকু পড়ুন

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

×