দেশের প্রথম সারির স্যাটেলাইট চ্যানেলে ''আপনার জিজ্ঞাশা'' নামে ইসলামিক একটা অনুষ্ঠান হতো , যার উপস্থাপনা করতো আবুল কালাম আযাদ ! সেই সময় অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে গিয়েছিলো আমাদের সবার কাছে । সবাই তাকে চিনতাম ! বিশেষ করে বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষরা সবাই তার ভক্ত হয়ে গিয়েছিলো ! অনেক সুন্দর করে উপস্থাপনা করতেন তিনি । মিডিয়ার প্রতি আমার বিশেষ ধরনের একটা দুর্বলতা আছে , তাই প্রাই সময় নানা সেমিনার , প্রোগ্রামে যেতাম বড় ভাইদের সাথে । তো একদিন ''অমুক'' একটি চ্যানেলের অফিসে গেলাম বড় ভাইয়ের সাথে দেখা করতে । অনেকক্ষণ ওয়েটিং রুমে বসে থাকার পর দেখলাম , ''আপনার জিজ্ঞাশা' অনুষ্ঠানটির শুটিং শেষ করে হাঁটাহাঁটি করতেছে আবুল কালাম আযাদ - এক পর্যায় আমার পাশে এসে বসলো ! আমি উনাকে চেনার পর নিজের পরিচয় দিয়ে উনার অনুষ্ঠানের প্রশংসা করে বেশ কিছু পাম দিলাম !!
এই পরিচিত উপস্থাপকই হচ্ছে আজকের ''বাচ্চু রাজাকার '' ! যুদ্ধাপরাধী হিসেবে যে এখন অভিযুক্ত ! কী করেননি এই নরপিচাশ ?? হত্যা-ধর্ষণ থেকে শুরু করে নানা ধরনের অপকর্মে জড়িত এই বাচ্চু রাজাকার ! ২০১০ সালের ২৫ মার্চে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর বাচ্চু রাজাকারকেও বিচারের আওতায় আনা হয় ।
আজকে কলেজে যাওয়ার সময় দেখলাম , হাইকোর্ট এলাকায় পুলিশের বিশেষ সতর্ক অবস্থাশ,জল কামান ইত্যাদি ! বাসের জানালা দিয়ে হাইকোর্টের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বললাম ,''আজকেই বোধয় সেই ঐতিহাসিক দিন ''
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি ওবায়দুল হাসানকে অনেক বেশি ধন্যবাদ এমন একটি ঐতিহাসিক রায় দেওয়ার জন্য । আমি এই রায়ে খুশি তবে এইসব নরপশুদের জন্য ফাঁশিটা খুব কম হয়ে জায় না ?? এদেরকেতো বেয়নট দিয়ে খুচিয়ে খুচিয়ে মেরে ফেলার অনুমতি দেওয়া দরকার আদালতের !!
ভবিষ্যতে বাচ্চা-কাচ্চা , নাতি-পুতিদের বলতে পারবো যে , ''আমি ২১জানুয়ারিতে যুদ্ধাপরাধীদের প্রথম বিচার দেখেছি '' !! একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এর থেকে গর্বের আর কী আছে ??
একে একে কুখ্যাত সব রাজাকারের বিচার সম্পন্ন হবে , সেই সাথে এই দেশের মাটি হবে রাজাকার মুক্ত -সেই দিনের প্রত্যাশায় থাকলাম
জয় বাংলা ♥ ♥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


