লস এঞ্জেলস থেকে সকাল বেলা লাস ভেগাসের উদ্দেশে রওয়ানা হলাম। নিজেদের গাড়ি তাই নিজেদের সুবিধা মত চলছি। লাস ভেগাসের কিছু আগে আমরা হাইওয়ে ছেড়ে ডানে চলে আসলাম। এই রাস্তায় কিছুদুর গেলেই সেভেন ম্যাজিক মাউন্টেন এলাকা। এখানে মরুময় প্রান্তরে কিছু ঝোপ ও ক্যাকটাস জাতীয় গাছের মাঝে খোলা জায়গায় রঙ বেরঙের পাথরের স্তম্ভ দিয়ে সাজানো একটা সুন্দর আর্টিফিশিয়াল পর্যটক এলাকা। পার্কিং লটে গাড়ি পার্কিং করে হেঁটে রওয়ানা হলাম। কাছে মনে হলে ও কাছে নয়। লাস ভেগাস বুলেভার্ডের সুদূর দক্ষিণ প্রান্তে ইভানপাহ উপত্যকায় সেভেন ম্যাজিক মাউন্টেনস একটি শিল্প স্থাপনা। সুইস শিল্পী উগো রন্ডিনোন এটি তৈরি করে। এই কাজে আর্ট প্রোডাকশন ফান্ড এবং নেভাদা মিউজিয়াম অফ আর্ট অর্থায়ন করে। এটি গত চল্লিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ভূমি-ভিত্তিক স্থাপনাগুলির মধ্যে একটি। এটি দেখতে বছরে ৩২৫০০০ দর্শক আসে। সেভেন ম্যাজিক মাউন্টেন একটি প্রাকৃতিক পরিবেশে কৃত্রিম কিছু। ২০১৫ সালের ডিসেম্বরে বোল্ডারগুলি কাটা এবং স্ট্যাক করা হয়েছিল। ২০১৬ সালের এপ্রিলে সেগুলো আঁকা হয়েছিল। ভাস্কর্যগুলি ৩০ থেকে ৩৫ ফুট লম্বা। ২০২২ সালে আবহাওয়ার কারণে বোল্ডারগুলিকে দুবার রং করতে হয়েছে। প্রতিটি বোল্ডারের ওজন ১০ থেকে ২৫ টন এবং তিন থেকে ছয় পর্যন্ত গ্রুপে স্তুপীকৃত। প্রকল্পটিতে ব্যয় হয় ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। এখানে একটা যশোহা বৃক্ষের পাশে দাঁড়িয়ে ছবি তুললাম।










সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৪ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



