somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা ইতালির খুব সুন্দর একটি পাহাড়ি শহর (ছবিব্লগ)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময়ে ওয়াল পেপারে দেখা ছবিগুলো এভাবে হঠাত করে বাস্তবে দেখবো তা কখনো ভাবি নি। পাহারের উপরে অসাধারন ছোট্ট একটি শহর "সিরোলো"। শহরটি ছবির মত সাজানো গোছানো। আরো বেশি সুন্দর হচ্ছে পাহারের পাদোদেশে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকতটি। উপর থেকে সৈকতে নামার জন্য পাহারের ঢালে মাটি কেটে বানানো ছোট ছোট ধাপ। নিচে নামাটা এডভেঞ্চার থেকে কম কিছু না। সবুজ পাহারে ঘেরা নীল পানির অর্ধ চন্দ্রাকৃতির একটি বেসিন সৃষ্টি করেছে প্রকৃতি সেখানে। চোখ জুড়িয়ে যায় এমন সৌন্দর্য দেখলে। স্বচ্ছ পানিতে মন ভরে লাফালাফি ঝাপাঝাপি করার পর আবার পাহারের ঢাল বেয়ে উপরে ওঠতে ওঠতে একসময় মনে হচ্ছিলো আর বুঝি ওঠার শক্তি নেই। তারপর এক সময় পথ ফুরায় আমাদের।

বন্ধুদের সাথে কাটানো অসাধারন একটি দিন...


উপরের ছবিটি সিরোলো যাবার পথে রাস্তায় পাহাড়ের মাঝ দিয়ে বানানো টানেলের প্রবেশপথ। ভেতরে প্রবেশের পর এই ভাবনাটা অনেক ভয় লাগায় যে আমাদের উপরে কয়েক হাজার টন মাটির পাহার। আল্লাহ না করুক যদি ভেঙ্গে পরে? যাই হোক সহি সালামতে আল্লাহ আল্লাহ করতে করতে বেরোতে পেরেছিলাম :)


পাহাড় টানেল থেকে বের হওয়ার মুখ...


হাইওয়ে থেকে দেখা সাগর পাড়ের ছোট্ট শহর এবং আকাশ নীলাভ সমুদ্র...


ছোট্ট সিরোলো শহরের প্রবেশদ্বার।


শহরের মাঝ দিয়ে বানানো পাথর বিছানো রাস্তা এবং এক অংশ থেকে অন্য অংশে যাবার জন্য বানানো ঐতিহাসিক ইটের তৈরি তোড়ন।


পাহাড়ের উপরে শহর ঘেঁষে বানানো ছোট্ট পার্ক বিশেষ যেখান থেকে অনেক অনেক নীচে নীলচে সাগর আর সৈকতের সৌন্দর্য দেখা যায়।


শহর মাঝে পাথর বিছানো পায়ে হাটা পথ এবং দুপাশে আদিকালের সব এক তলা দোতলা বিল্ডিং...


পাহাড়ের কোল ঘেঁষে বানানো পার্ক থেকে দেখা সম্পূর্ণ সমুদ্র সৈকতটি। এক অপরুপ দৃশ্য। দেখতে এত জোস লাগে যে মনে চায় সারাক্ষন তাকিয়ে থাকি। ছবি থেকেও বেশি সুন্দর নিজের চোখে দেখতে...





১৬৬৪ সালে বানানো একটি ইট-পাথরের বিল্ডিং। সেই আদি ফলক টা এখনো সগর্বে দাড়িয়ে আছে।


তোড়ন, জাকে ইতালিয়ান ভাষায় পর্তা বলা হয়...


পাহাড়ের উপর থেকে গাড়ি সমুদ্র সৈকতে নেমে যাওয়ার জন্য বানানো পীচ ঢালাই রাস্তা। রাস্তার মধ্যে প্রতিটা মোড় ১৮০° এবং রাস্তাটা প্রায় ৪৫° এঙ্গেলে নিচে নেমে গেছে। গাছ পালার জন্য মোড়ের অন্য পাশে কি আছে দেখা যায় না। খুব বেশি পাকা ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানো আত্মহত্যা করার মত। অবাক বিষয় হচ্ছে এই রাস্তা দিয়েই বাস নিয়ে অনায়াসে নেমে যাচ্ছে এখানের বাস ড্রাইভাররা। আমি হা করে তাকিয়ে তাকিয়ে শুধু দেখলাম...


ছোট ছোট পাথরের সাগর সৈকত।


পাহাড় মাঝে লুকানো প্রাকৃতিক সৈকতে কৃত্তিম সৌন্দর্য বর্ধন...


সাগর পারে পাহাড়ের মাঝে প্রাকৃতিক ভাবে তৈরি একটি ক্যানেলের মুখ। সামনে থেকে না দেখলে এর সৌন্দর্য অনুভব করা যায় না...




আরো অনেক অনেক ছবি আছে। কিন্তু বিস্তর সময়ের অভাবে দিতে পারলাম না।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×