somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোসের শহর ভেনিসে আমার নিউ ইয়ার উদযাপন

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালকে বিদায় জানাতে এবং ২০১৪ সালকে স্বাগত জানাতে গিয়েছিলাম মুখোসের শহর Venice! এ। মুখোসের শহর বললাম এ জন্য যে শহরটি মুখোসের জন্য বিখ্যাত। শত শত মানুষের ভিড় ঠেলে গিয়ে দাঁড়ালাম শহরের সাগর কোল ঘেঁষে, যেখানে মনেহচ্ছিল সাগর পাড়েও বুঝি একটা সমুদ্র রয়েছে, মানুষের সমুদ্র। সবার চোখ সাগরের দিকে। কারণ সাগরের বুকে সাজিয়ে রাখা ছোট ছোট বোট থেকে আতশবাজি ফুটানোর মাধ্যমে স্বাগত জানানো হবে নতুন বছরকে।

আমাদের পেছনে অসাধারন সুন্দর একটি স্টেজ সাজানো হয়েছে। সেখানে ৩১ তারিখ সন্ধ্যা থেকেই কনসার্টে গাইতে আসা গায়করা গান গেয়ে মানুষের মনোরঞ্জন করছিলো। উৎসবে আসা প্রতিটা মানুষের চোখ আনন্দ আর উত্তেজনায় চকচক করছিলো। বেশীরভাগ ক্ষেত্রেই দেখলাম প্রতিটি ছেলে বা মেয়ে তাদের পছন্দের মানুষটির সাথে অনুষ্ঠানে এসেছে।

রাত ১২ বাজার ১০ সেকেন্ড আগ থেকে স্টেজে থাকা মাইকের মাধ্যমে সেকেন্ডগুলো উল্টো দিকে গোনা শুরু হল। ১২ বাজার সাথে সাথে পুরো ভেনিস শহরের আকাশ আলোকিত হয়ে গিয়েছিলো অসাধারন সব আতশবাজির আলোয়। রাতের আকাশে চাঁদ, সূর্য, তারা, সব জেনো একসাথেই উঠেছিলো। একটানা অনেক্ষন বাজি ফোটানো হল আর সেই সময়ে ভেনিসে থাকা প্রতি জোড়া চোখ আকাশের দিকে তাকানো ছিল।

এরপর শুরু হল মানুষের পাগল করা উৎসব উদযাপন আর নৃত্য, স্টেজ থেকে বাজানো গান আর মিউজিকের তালে তালে। প্রতিটি কাপলদের দেখলাম একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাবাদের দেখলাম তাদের ছোট ছোট বাচ্চাদের কাধের উপরে নিয়ে নাচতেছে। আমাদের মত ছোট ছোট গ্রুপে আসা ছেলে মেয়েরা পাগলের মত নেচে যাচ্ছিলো। বয়স্ক কাঁপলরা একটু সাইডে দারিয়ে নিজেদের মত আনন্দ করছিলো।

অবাক বিষয় এইযে পাগলের মত নেচে যাচ্ছিলো মানুষগুলো, এতে একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছিল, কেউ হয়তো পাশের জনের পায়ে পাড়া দিচ্ছিল, কেউ হয়তো নাচের তালে তালে নিজের পরিচিত মানুষ রেখে অন্য কার সাথে নাচতেছিল, কাপলদের মাঝে ছেলেটি হয়তো নাচতে নাচতে সামনে চলে আসা অন্য একটি মেয়ের সাথে নাচ্ছিলো, অন্যদিকে মেয়েটিও পাশের অপরিচিত ছেলেটির হাত ধরে নাচতেছিল। কিন্তু কারো কোনো অভিযোগ ছিল না। কেউ কিছু মনে করছিলো না। যে যেভাবে পারছিল, আনন্দ করছিলো। আমরাও উদযাপন করেছিলাম প্রতিটা মুহূর্ত। নিজেদের ঘিরে নাচতেছিলাম আবার মাঝে মাঝে দল ছুটে চলে আসা অন্য মানুষদের সাথেও।

অনেক রাতে আমাদের শক্তি যখন প্রায় নিঃশেষ তখন আমরা ধিরে ধিরে ভিড় থেকে বেড়িয়ে আসলাম আর আসার সাথে সাথেই অনুভব করলাম আমাদের প্রত্যেকের প্রচণ্ড ক্ষুধায় অস্থির অবস্থা। রাত প্রায় ৪ টার দিকে কোনো রেস্টুরেন্ট বা বার খোলা না পাওয়ার কথা তবুও হাটা শুরু করলাম যদি খোলা পাই এই আসায়। পুরো ভেনিস শহরটাই পায়ে হাটা পথের। এখানে কোনো গাড়ি নেই, এমনকি সাইকেলও চলে না। শুধু একটা বাহন চোখে পরে, তা হচ্ছে ভেনিসের ঐতিহ্যবাহী নৌকা (গোন্দোলা)। রাজকীয় গোন্দোলাগুলোতে চড়ে পুরো ভেনিস দেখা যায়। যাইহোক শেষে আমরা একটা বাঙ্গালী কাবাবের দোকান খোলা পেয়েছিলাম এবং রাতের মত কোনোমত খুধা মিটিয়ে বন্ধুর বাসার দিকে যাত্রা শুরু করেছিলাম।

স্মৃতি হয়ে থাকার মত একটা রাত...
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×