somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন সাহিত্য পত্রিকার প্রসার এবং কিছু কথা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাহিত্যের উদ্দেশ্য কি?? কেন মানুষ কবিতা, গল্প, উপন্যাস লিখে?? সুনাম?? যশ? নিজের ভাবধারা সকলের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে? নাকি শুধুই মনের খোরাক। জানিনা। আমি বিজ্ঞ্ নই।
বইমেলা চলছে। পড়ুয়াদের জন্য এটি শুধু একটি মেলা নয়।। এই মেলা একটা উৎসব। লেখক পাঠকরা শুধু মুখিয়ে থাকে এই দিনটির অপেক্ষায়। নতুন বইয়ের গন্ধে ,মলাটে, শব্দে হারিয়ে যেতে চায় তারা। কিন্তু সত্যিই কি নতুন লেখকরা পাঠকদের মনের খোরাক মেটাতে সক্ষম হচ্ছে? নাকি নিজের নামের পেছনে শুধুই লেখক তকমা লাগানোর জন্য বই লিখে যাচ্ছে?? বলি কি আহার, তৃষ্ণা যেমন পেটের চাহিদা মেটায় তেমনি আত্মার চাহিদা মেটায় সৃষ্টিশীলতা।
তাই পাঠক মনের চাহিদা খোঁজার জন্য প্রকাশকদের আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে। একজন নতুন লেখকের অবশ্যই একজন প্রকাশকের দ্বার মাড়াতে হয়। নাহলে একজন প্রকাশকের সাধ্যই কি যে ঘরে বসে ডায়েরিতে কবিতা গল্প লিখা মানুষটিকে খুঁজে বের করার। তাই বলছি বাংলাদেশে অনলাইন সাহিত্য পত্রিকার প্রচলন আরো বেশি করে বাড়ানো হোক। তাতে ঘরে বসেও একজন লেখক নিজের সাহিত্য রচনার পারদর্শিকতা বা সৃষ্টিশীলতার পরিচয় দিতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনো অনেক ভালো নতুন লেখক আছেন যারা নানাবিধ জটিলতায় নিজেদের উৎসাহটাই হারিয়ে ফেলেন। এই সামুতেই যারা লিখেন তাদের অনেকেই খুব ভালো লিখেন আমি ব্যক্তিগতভাবে অনেকের বড় ভক্ত কিন্তু নানাবিধ জটিলতায় উৎসাহটাই যেন কোথায় হারিয়ে যায় ।
প্রকাশক, সম্পাদক এবং এ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষন করছি। আমি ব্যক্তিগতভাবে চাই না যে নতুনদের মেধা মনন পরীক্ষার খাতা, ফেসবুক, টুইটার, ক্ল্যাশ অফ ক্ল্যান্স কিংবা কোন ট্রেন্ডিং ইউটিউব ভিডিওতে হারিয়ে যাক।
তরুণদের ডিজিটাল সাহিত্য পত্রিকার মত সাইটগুলোতে এক্সেসের মাত্রা বাড়ানোর উদ্দেশ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হোক এবং তা থেকেই সুযোগ করে দেয়া হোক আগামী প্রজন্মের মহীয়ান জাঁদরেল লেখকদের। সে দ্বায়িত্বটা অবশ্যই বাংলাদেশের গুণীজনদের উপরই বর্তায়।
বাংলা সাহিত্য সমৃদ্ধ। আরো সমৃদ্ধ হোক। রবীন্দ্রনাথ নজরুল আর হবে না। সম্মান রেখেই বলছি গুরুদের প্রতি যে ইনাদের থেকেও ভালো কেউ হবে না তা ধরে নেয়া ঠিক নয়। বাংলা সাহিত্যের এই মহীরুহরা যদি বেঁচে থাকতেন তবে কি সাহিত্যের হাল এমন হতো?? আমি ব্যক্তিগত ভাবে খুব আশাবাদী আবার একাধারে হতাশও। সাহিত্যের জয় হোক। জয় হোক বাংলাভাষার। দিকে দিকে ছড়িয়ে পড়ুক আমাদের সাহিত্য এবং সেই সাহিত্য জানিয়ে দিক বিশ্বকে যে বাংলার কৃষ্টি ও কালচার কত্তো সমৃদ্ধ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×