
অন্য কোনদিন ভাববো
আজ নাহয় চায়ের কাপে চুমু দিই
ধুয়াধার জটিলতায় হারিয়ে যাই
জিভ দিয়ে চেটে যাই ভেজা ঠোঁটের চা-টুকু।
অন্য কোনদিন ভাববো
আজ নাহয় ধূলোমাখা মেঝের-
নিমনিশ্বাস করা গন্ধে মাতাল হই
বাতলে যাই কোন জনমহলে সমালোচিত গান।
অন্য কোনদিন নাহয় ভাবা যাবে
আজ নাহয় চিকুর চিরে তৈলাক্ত করি হাত
চটিতে চটি ঘষে বাঁধি কোন অযাচিত শব্দ
কিংবা দেয়ালে চিপকে থাকা প্রতিবেশীর অস্তিত্ব।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



