somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি কি আসবেন এই ফেব্রুয়ারিতে?

২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি গত বই মেলার ঘটনা। তিনি মেলায় আসলেন। বই মেলায়। ফেব্রুয়ারি হলেও বেশ গরম। ঢাকায় দিনের বেলা শার্ট পরেই বেরুতে হয়। রাতে হয়ত সোয়েটার নেয়া লাগে। তবে তিনি স্যুট পরলেন। বৈদেশ থেকে এসছেন কীনা...

তার বন্ধুরা সবাই লেখালেখি করে। দারুন তাদের হাতের জশ। সাথে থেকে থেকে তিনিও লেখক হওয়ার কোশেশ করেন। কিন্তু সেভাবে আর হয়ে উঠেনা। তবে এরিমাঝে তিনি ব্রিটিশ একসেন্টে ইংরেজি বলা শিখে ফেলেছেন। হেজাবকালিন সময়ে মেয়েরা তাদের সমস্যার কথা তাকে অবলিলায় বলে। তবে অনেকসময় ইংরেজিতেই হয় সেইসব বাতচিত। তার লেখায় সমাজ আসে আসে যুদ্ধ আর প্রেমের কথা। বার্টান্ড রাসেল না কারে নিয়া উনি ওয়েস্টার্ন বিজ্ঞান সাময়িকীতে একটা বাইশ পাতার প্রবন্ধও লিখেছেন ।এইরে অনেক কথা বলে ফেল্লাম।

ফেব্রুয়ারিতে আসি ফিরে। তিনি মেলায় এলেন। সুটেড বুটেড হয়ে। দরদর করেঘামছেন। সাখে এক লেখক বন্ধু। তিনি বল্লেন, তুমি স্যুট খুলে ফেল, গরমে কস্ট পাবে। তিনি বন্ধুর দিকে করুনার চোখে তাকালেন। বেটা কিচ্ছু বুঝেনা।

এই স্টল, সেই স্টল ঘুরেন। মিডল ইস্টের কামলা
জীবন থেকে হাপ ছেড়ে বাচা। যদিও তিনি সেখানে একটা দোকানে চাকরি করেন। দেশে আসতে আসতে সেটা বড় চাকরি হয়ে গেছে।

আম্রিকান, ব্রিটিশ পাকিস্তানি বন্ধু আছে এমন ভাব ধরেছেন দেশে এসে। আফসোস , উনার অনর্গল আরবী অথবা বৃটিশ একসেন্টের ইংরেজী শুনাইতে পারতেছেন না এই মূর্খদের দেশে ।

লম্বা চুলের একটা ফ্যাশন এসেছে দেশে। একসময় শুধু কবি সাহিত্যিকরাই এমন
চুল রাখতেন। এখন আর সেটা নাই। সবাইই এখন ফ্যাশনের চুল রাখে। তিনি সেটা জানেননা। তাই লম্বা চুলের ছেলেপুলে দেখেই বন্ধুকে ধরেন, এই কবির সাথে পরিচয় করিয়ে দাও। বন্ধু তাকে কস্টে নিবৃত্ত করলেও। তিনি তাকে মনে মনে গালি দেন। বেটা স্বার্থপর। পরিচয় হলেতো নিজে পানি পাবেনা তাই পরিচয় করিয়ে
দিচ্ছেনা। কি আর করা। হাটতে থাকেন আর ইতি উতি তাকাতে থাকেন।

বন্ধুটি আার প্রশ্ন করেন, কি খোজ। তিনি কিছু বলেননা। মনে মনে শুধু বলেন,বেটা তরে কিছুই বলবনা আর, শয়তান, আমারে কনুই মারতে মারতে ফতুর করে ফেললি!

কালকে আসব আমি মেলায়। এবং একা আসব। স্যুট পরেই আসব। টিভি ক্যামেরা খুজব।
সেখানে প্রবাসী সাহিত্যিক হিসাবে সাক্ষাতকার দেব। ভাবতে ভাবতে তার মাথায় কেমন করে উঠে। একটু যেন হুচট খান। সংগে থাকা বন্ধৃটি তাকে ধরে ফেলেন।
আহারে তুমি বিদেশি মানুষ, এই গরমে স্যুট পরে ঘুরলে চলবে কিকরে? ঘেমেতো একেবারে গুসল করে ফেলেছ। খোল স্যুট খোল... অনিচ্ছা সত্বেও তাকে স্যুট
খুলে ফেলতে হয়।

আবার আসছে ফেব্রুয়ারি। আবার শুরু হচ্ছে বই মেলা। তিনি কি আবার আসবেন? এই মেলায় কি স্যুট পরা গাবদাগুবদা সেই তরুনকে দেখতে পারব আমরা মেলার মাঠে
অথবা কোন টিভি চ্যানেলের গাদাগাদি সাক্ষাতকারে?
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×