somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারভিউ

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারভিউ চলতেছে।
স্থান: আমার বাসা
ইন্টারভিউ নিচ্ছেন: গিন্নি
ইন্টারভিউ দিচ্ছেন: কাজের বুয়া।

- খালা, প্রতি কাজ কত কইরা?
- অইন্যেরা নেয় পাচশো, আমি নেই ছয়শো
- ও আচ্ছা
- একশো টেকা বেশী নেই কেন, জিগাইলেন না?
- বলেন
- কাজের কোয়ালিটি অইন্যের চেয়ে ভালা এই জন্য।

এর পর জিজ্ঞাসা করা হইলো
- খালা, সকাল নয়টার সময় আসতে পারবেন?
- না খালা, দুইটা থেকে চাইরটার মইধ্যে পারবো। এর আগেও পারবো না, পরেও না।

ঘটনা হইলো, তার মারাত্মক টাইট শিডিউল। মাসে নয় হাজার টাকা তার ইনকাম। শিডিউলে এদিক সেদিক হলে তার ইনকামে টান পড়বে। সে তার টাইট শিডিউল বুঝাচ্ছে
- খালা, আমার তো নতুন কাম নেওনের সুযোগ আছিলো না। এই মাসে এক বাসার কাম ছাইড়া দিমু। তাই আগে থেইক্কাই নতুন কামের সন্ধান করতাছি।
- ক্যান, ছাড়বেন কেন?
- খালা, আমিতো কামে যাই আমার ছেলেটারে লইয়া। ওরে বসাইয়া রাইক্খা কাম করি। যেই বাসার কাম ছাড়মু এই বাসার মহিলার স্বভাব ভালা না।

অন্যের দোষ শুনার প্রতি গিন্নি মনযোগ দিলো না। একটু অপেক্ষা করে বুয়া নিজেই স্বভাবের ঘটনা বল্লো
- মহিলা তার জামাইর গায়ে হাত তুলে খালা। দুই দিন আমার সামনেই তুলছে। এখন কন আমার ছেলেটা তাইলে কী শিখলো! পরিবেশ যেখানে ভালা না, হেইখানে খালা কাম করুম না। কামের কি অভার আছে?
-০-
গি্ন্নির মুখে এই গল্প শুনে গিন্নিরে জিজ্ঞাসা করলাম
- এই বুয়া রাখছো?
- হা দেখি কেমন কাজ করে।
খুব ইচ্ছা হচ্ছিলো, গিন্নিরে জিজ্ঞাসা করি - শুধু জামাইর উপর হাত উঠাইলেই পরিবেশ খারাপ হয় বলছে? নাকি মুখের কথা নিয়াও কিছু বলছে?

কিন্তু সাহসে কুলাইলো না।

( এই ঘটনা বাড়িয়ে বলা না। শুধু একটু গুছায়ে বলা। যে দেশে কাজের বুয়াও তার ভবিষ্যৎ প্রজন্মের আচার আচরণ, শিক্ষা দিক্ষা নিয়ে এতটা সচেতন। সে দেশের ভবিষ্যৎ অবশ্যই সুন্দর। শুধু নষ্ট রাজনীতি ছাড়া আর বড় কোন অসুখ এই জাতির নাই)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×