ভিনদেশে টেক্সিওয়ালার কাছে বেশ কয়েকবার বেকুব হইলাম। হাত ইশারা দেই, টেক্সি থামে। অভ্যাসের গুনে জিজ্ঞাসা করে বসি
- ওমুক জায়গায় যাইবেন?
টেক্সিওয়ালা যে দৃষ্টিতে তাকায়! বুঝাই যায় সে বেকুব দেখে বেশ মজা পাচ্ছে। কয়েকজন অবশ্য বলেও বসছে
- আপনি যেখানে যাবেন, আমি নিয়ে যেতে বাধ্য।
আর ভাড়া? সে তো মিটার রিডিং দেখে। ছোট্ট একটা কাগজে দূরত্ব, ভাড়া ইত্যাদি প্রিন্ট করেও দেয়। সাথে ভাংতি সহ ফেরৎ। যে কয়বার হিসাব করে দেখলাম, খুব কমই ভাংতি ফেরত পাবো। হাসি দিয়া বললাম
- কিপ দা চেঞ্জ।
আর মনে মনে বললাম
- মা'বুদ আমাদের দেশ হবে এমন দেশ কবে!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



