বাংলা নববর্ষের গিফ্ট নিয়া একবার মহা বিব্রতকর অবস্থায় পড়ছিলাম।
বাংলা নববর্ষ উপলক্ষে, অফিসিয়ালি প্রচুর গিফ্ট, মিষ্টান্নের সুন্দর সুন্দর প্যাকেট দেওয়ার রেওয়াজ তৈরী হয়েছে কয়েক বছর ধরে। আর এই সময়টা আমাদের প্রচুর ব্যস্তাতা যায়। বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারের আয়োজনের ব্যস্ততা। গত কয়েক বছর আগে রাত দশটা এগারোটার দিকে কাজ গুছায়ে নীচে নামলাম। সিকিউরিটি বললো
- স্যার আপনার জন্য একটা গিফ্ট আছে।
আমি মৃদু হেসে বললাম
- নাহ ভাই আমার গিফ্ট হওয়ার কথা না। আমারে কে গিফ্ট দিবে!
সিকিউরিটি মনে করলো এইটা আমার বদান্যতা। খুবই সুন্দর একটা প্যাকেট একেবারে আমার গাড়ীতে তুলে দিলো। বাসায় আসলাম। বৌ এত সুন্দর প্যাকেট দেখে তলে তলে হয়ত খুশি হইলো। তবু মুখে বললো
- তোমারে আবার কে গিফ্ট দিলো!
কিছুক্ষণ পরেই সিকিউরিটির ফোন।
- স্যার ভুলে ওমুক স্যারের গিফ্ট আপনারে দিয়ে দেওয়া হইছে।
আমি সাথে সাথেই বললাম
- এখনতো রাত প্রায় একটা। সকালে নিয়ে আসবো।
মজার বিষয় হইলো, ওমুক সাহেব একটু পর হন্তদন্ত হয়ে ফোন দিলো
- অরুণ দা
- হুম
ভদ্রলোক খুব উৎকণ্ঠা এবং বিনয়ের সাথে গদগদ হয়ে বললো
- সরি এত রাতে আপনারে ডিসটার্ব করলাম। আসলে হইছে কি, গিফ্ট টা বড় কথা না, বড় কথা হইলো একটা স্মৃতি, একটা স্বীকৃতি...
ভদ্রলোক বিনয়ের সাথে কথাটা শেষই করতে পারলেন না। আমি বললাম
- ভাই আপনার স্মৃতি, স্বীকৃতি আমি সকাল বেলাই ফেরত দিয়ে দিবো...
ভদ্রলোকও খুশি, আমিও ভারমুক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


