পল্লী বিদ্যুৎ বিষয়ে একটা সাহায্য দরকার...
আমাদের জমি'র উপর একটা পল্লী বিদ্যুৎ এর খুঁটি আছে। জমিতে আমরা এখন পুকুর কাটবো। খুঁটি সড়ায়ে নেওয়ার বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। দেখা গেলো ১৫০০ টাকা দিয়ে এপ্লিকেশন করা লাগে, করলাম। ওমা! এখন আবার ৬৫ হাজার টাকা চায়! আমার কথা হইলো
- আমার জমি'র উপর যে খুঁটি বসাইলো, কই কোন পার্মিশন তো নেয় নাই।
- বছরের পর বছর আমারে তো কোন ভাড়া দেয় নাই।
- নিজের প্রয়োজনে যখন আমি বললাম খুঁটি সড়াও, কেন আমার পকেটের ১৫০০ টাকা দিয়ে এপ্লিকেশন করতে হবে?
- এখন কেন আবার ৬৫ হাজার টাকা দেওয়া লাগবে?
- ৪ মাসের মধ্যে খুঁটি সড়ানোর কথা, প্রায় ২ বছর হয়ে গেলো, কোন সাঁড়াশব্দ নাই। এখন আবার টাকা চায়। দুই দিন পর যে আবারো টাকা চাবে না এর গ্যারান্টি কী?
- এত বড় একটা অর্গানাইজেশন, লক্ষ লক্ষ এদের খুঁটি। নিশ্চয়ই এদের কোন না কোন নীতিমালা আছে। জনগণের পকেট থেকে বিনা যুক্তিতে এমন করে টাকা নেওয়ার মত কোন নীতিমালা কি আদৌ আছে? আর থাকলেই বা এর যৌক্তিকতা কী?
পল্লী বিদ্যুৎ তার খুঁটি নিজের মনে করে পুতে গেছে, এখন সড়াতে টাকা চাচ্ছে। দুইদিন পরে নগর বিদ্যুৎ গিয়া খুটি গাঁড়বো, উপশহর গ্যাস গিয়া পাইপ টানবো, সেমি রাজধানী ওয়াটার সাপ্লই গিয়া পাইপ টনাবো...। কেউই টানার সময় পার্মিশন নিবে না। আমার জমি ব্যবহার করবে বলে কোন ভাড়া দিবে না। কিন্তু যখন আমার নিজের প্রয়োজনে জমিতে কাজ করতে যাবো, তখনই টাকা দিয়ে তাদের হাতে পায়ে ধরে সড়াতে হবে। এই জমির মালিকানা লইয়া আমি কী করিবো?
জানতে চাচ্ছি, করনীয়টা কী?
নাকি নিজের জমিও রামপাল মনে করে বসে থাকবো?
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



