- মাম্মা এতি (এসি) দেয় না, বন্ধ কয়ে (করে) দেয়।
ভাবতেছি ওর মারে ডাক দিয়ে জিজ্ঞাসা করবো। এরপর নেক্সট অভিযোগ শুরু হইলো
- মাম্মা ভাপ (ভাত) দেয় নাই, ওট্টুও না (একটুও না)। বাবু খুধা, পেটের ভিতয়ে (ভিতরে)।
বুঝলাম, কথা বানানো শুরু করছে প্রিয়। এখন একটার পর একটা কথা বলবে, সব মিথ্যা।
- পানিও দেয় নাই, ওট্টুও না।
- বলো কি! তোামারে পানিও দেয় নাই?
- নাহ, মাম্মা দুট্টু (দুষ্টু) দুট্টু কয়ে (করে)...
পরবর্তী কথামালা হইলো...
- হাম্বা হাতে কামড়, ব্যথা, ব্যথা (আঙ্গুল একটা দেখাইলোও, আমিও বল্লাম, দেখছো কামড় দিয়ে কেটে ফেলছে...!)
- বাবু হোন্ডা ভোম ভোম তালিয়েছি (চালিয়েছি)।
- মাম্মা উত্তরা বাতায় (বাসায়)। (অথচ ওর মা কিন্তু উত্তরা বাসায় না, ওর নানু বাসায়)
- বাবু দুট্টু দুট্টু করি নাই...
আমি অপেক্ষা করে আছি কখন প্রিয় সত্য কোন কথা বলবে। নিষ্ঠার সাথে সে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। আমি ভাবতেছি, ও কি এডভোকেট হবে!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



