মরা'র চল্লিশ দিন আগে নাকি সিগনাল পাওয়া যায়। ছোটবেলোয় কে যেন বিষয়টা আমার মাথায় ঢুকায়ে দিছিলো। এরপর শুরু হইলো যন্ত্রনা!
হোঁচট খাই, মনে করি এইটাই সিগনাল। গালে কামড় পড়ে, মনে করি সিগনাল...
আর বাকী ৪০ দিন। তখন এক টাকা করে ভিউকার্ড কিনতাম। ভিউকার্ডগুলা বন্ধুবান্ধবদের বিলায়ে দেই। লাটিম, ঘুড়িগুলাও আর নিজের কাছে রাখিনা। মসজিদে গিয়ে নামাজ পড়ি। ৪০ দিন পর হবা'র পর দেখি মরি না! ভাবি, সিগনালটা ভুল ছিলো। আবার ভিউকার্ড কিনি, মসজিদে যাওয়া কমায়ে দেই।
কিছুদিন পড়লাম শ্রীকান্ত। মৃত্যুকে যে খুব কাছ থেকে দেখে। ঈন্দ্র'র সাথে মিশে যে শিখে, মরার'র আবার জাত কী! মরা'র ভয় মন থেকে কেটে গেলো। মনেমনে ভাবলাম, লাইফে শ্রীকান্ত না হইতে পারলে এইটা কোন লাইফ হইলো! একটা রাজলক্ষীর অভাবে আর শ্রীকান্ত হওয়া হইলোনা। তবু শ্রীকান্তের মত ভালোবাসা হৃদয়ে ধরতে বড় ইচ্ছা করে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

