আজকের যুগান্তর, কালের কণ্ঠে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কৌতূহল বশত ফোন দিয়ে বুঝলাম সবগুলাই ভুয়া। কেউ চাইলে ফোন করে দেখতে পারেন।
০১৯৩০২৩২৭০৭
০১৯২২৫৩৩৯৯
০১৯৬৪১৯৮৭৩৭
কিছু ইনফরমেশন জানতে চাইলে সরাসরি দেখা করতে বলে। আর সরাসরি দেখা করতে গেলে মোবাইল মানিব্যাগ রেখে দেয়। রীতিমত ছিনতাই টাইপের। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে যাচ্ছে। গ্রামের সহজ সরল মানুষ গুলা পত্রিকার বিজ্ঞাপন দেখে চাকরি করতে এসে সর্বস্ব খোয়াচ্ছে।
আইন শৃঙ্খলা বাহিনীরে কি কিছুই করার নেই?
পত্রিকারও কিছু দায়বদ্ধতা থাকে । পত্রিকা মালিক দের এই সব ভুয়া বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। টাকার বিনিময় যাচ্ছেতাই পত্রিকায় প্রকাশ করা চলবে না।
ব্লগে যে সকল সাংবাদিক ভাই আছেন তাদের অনুরোধ করবো এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে পত্রিকায় প্রকাশ করার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

