somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘনচিনি: ক্যান্সার: সচেতনতা: বাংলাদেশ (১ম পর্ব)

১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন চিনি নিয়ে কিছু বলতে গেলেই, প্রথমে বলতে হবে এর উদ্ভাবনের সেই মজার কাহিনী।

বিজ্ঞানের আরোও অন্যান্য আবিস্কারের মতো এই ঘন চিনির আবিস্কারো অনেকটা দূর্ঘটনা বশত। ১৯৩৭ সালে ইউনিভার্সিটির অব ইলিয়ন-এর ছাত্র মাইকেল ভেদা (Michael Sveda), জ্বরের ঔষুধ নিয়ে গবেষনা করছিলেন। মাঝে মাঝে সিগারেট ফুকা ফুকি। একটা পর্যায়ে সে মুখে মিষ্টি স্বাদ অনুভব করে। আরে একি কান্ড সিগারেট মিষ্টি কেন? বেশ কিছুক্ষন খুজে বের করে, মিষ্টি স্বাদটি এসেছে তার টেবিল থেকে। সিগারেটটি এক পর্যায়ে টেবিলে রেখেছিল, আর টেবিলে লেগে থাকা রাসায়নিক বস্তুর কারনেই তার মুখে মিষ্টি স্বাদ অনুভুত হচ্ছে।

কিন্তু সবচেয়ে অবাক হবার ব্যাপার হচ্ছে এই রাসায়নিক বস্তুর মিষ্টির তীব্রতা চিনির চেয়ে প্রায় ৩০-৫০ গুন বেশি। পরিক্ষা-নিরীক্ষার পরে জানা গেল এই রাসায়নিক পদার্থটির নাম সাইক্লামেট। এত্ত মিষ্টি যুক্ত একটি পদার্থ যা চিনির চাহিদা সহজেই মেটাতে পারে, এটা নির্সন্দেহে বিশাল আবিস্কার। সাথে সাথেই এর পাটেন্ট কিনে নেয় আমেরিকার DuPont নামক একটি রাসায়নিক কোম্পানি। এবং টার বেশ কিছুদিন পরেই ১৯৫০ সালের দিকে Abbott Laboratories পাটেন্ট কিনে নেয়, তারা ঔষুধে এর শুরু ব্যবহার করার জন্য প্রয়জনীয় গবেষনা শুরু করে।

গবেষনা করে তার প্রমান করে যে এটা ঔষুধে ব্যবহার করা যাবে, মূলত বিভিন্ন তিক্ত স্বাদ যুক্ত ঔষুধ যেমন: আ্যান্টিবায়োটিক, ফেনোবারবিটাল, ডায়াবেটিক ইত্যাদি ঔষুধের তিক্ত স্বাধ দূর করতে। Abbott Laboratories এর গবেষনার সব ফলাফল দেখে ১৯৫৮ সালে আমেরিকা তাদের GRAS (Generally Recognized as Safe) সনদ দিয়ে দেয়। সেই থেকে তারা সাইক্লামেট টাবলেট বাজারজাত শুরু করে যা মুলত ডায়াবেটিক রোগীরা বিভিন্ন খাবারে চিনির বিকল্প হিসাবে ব্যবহার করত। পাশাপাশি তারা সাইক্লামেট সিরাপ ও বাজারজাত শুরু করে Sucaryl নামে, যা এখন আমেরিকা ছাড়া বিশ্বের অনেক দেশেই হরহামেশা ব্যাবহার হচ্ছে। যার প্রধান উপাদানগুলো হচ্ছে Sodium Cyclamate 50mg (952), Saccharin Sodium 5mg (954),Acid regulators (334, 500). দুঃখের বিযয় হলো যে রাসায়নিক পদার্থটি ১৯৬৯ সালে আমেরিকার ফুড & ড্রাগ প্রসাশন নিষিদ্ধ করেছে তা এখন বাংলাদেশের মত দেশগুলোতে তো বটেই এমনকি ইউরোপের দেশগুলোতেও বাজারজাত হচ্ছে। পাবলিক গিলছেও সমানে।

এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসবে আমেরিকা কেন এই পদার্থটিকে নিষিদ্ধ করলো আর কেনই বা অন্যেরা হরহামেসা ব্যবহার করছে? তা নিয়ে আসছি পরে...........

সাইক্লামেট=ঘন চিনি: সাইক্লামেটের ২ ধরনের যৌগ আছে, সোডিয়াম/পটাশিয়াম সাইক্লামিক এসিডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সাইক্লামেট/পটাশিয়াম সাইক্লামেট যৌগ তৌরি করে। আর এই সোডিয়াম সাইক্লামেটকেই বাংলাদেশে বলা হচ্ছে ঘন চিনি, যা আমরা বিভিন্ন খাবার বানাতে ব্যাবহার করছি, দাদা-দাদি, নানা-নানি, মা-বাবা কিংবা পরিচিত জনদের ডায়াবেটিকস হলে চিনির বিকল্প হিসাবে খেতে দেখছি, বিভিন্ন ঔষুধ প্রস্তুত কারকরা টাবলেটের তিক্ত স্বাদ ঢেকে রাখতে এই ঘন চিনির প্রলেপ দিচ্ছে, সিরাপের সাথে মিসাচ্ছে, সব চেয়ে মজার ব্যাপার হল খোদ আমেরিকা সাইক্লামেট খাবারের সাথে ব্যাবহার নিষিদ্ধ করলেও আমেরিকান কোম্পানি গুলো সাইক্লামেট দিয়ে বানানো খাবার বানাচ্ছে আমাদের মত দেশগুলোর জন্য। কোকা-কোলার মত একটি বহুজাতিক কোম্পানি বাংলাদেশের কারখানয় সাইক্লামেট মিসাচ্ছে তাদের পন্যের সাথে কিন্তু তারা কেন পারছে না আমেরিকায় সেই প্রটোকল ফলো করতে? বাধা কোথাই?

কেন সোডিয়াম সাইক্লামেড খাদ্য এবং ঔষুধে ব্যবহার নিষিদ্ধ হল? আমেরিকা নিষিদ্ধ করলেও আমরা করছি না কেন? সোডিয়াম সাইক্লামেড খেলে কি কি হবে? এসব বিষয়ে বিশদ আলোচনা থাকবে পরের পর্বে, সে পর্যন্ত সাথেই থাকুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×