somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরকূট রহস্য।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা দিন দিন মাথায় চেপে বসছে হিমেলের।দূরে কিছুতেই সরানো যায় না তাকে।এক এক সময় এই মেয়েটির উপস্হিতি তার জীবনে আনন্দের অস্তিত্বকে ভুলিয়ে দেয়।সে জানে বাস্তবে মেয়েটির কোন অস্তিত্ব নেই।তার যত দৌড়-ঝাপ হিমেলের মনে আর মস্তিস্কে।একটা সময় ছিল যখন তাকে ঘিরে থাকত বন্ধু-বান্ধবদের আড্ডা।কিন্তু সময়ের স্রোতে সে এক বন্ধুহীন মানুষ আজ।তার এই একাকিত্বটাকে পূঁজি করে মেয়েটা তাকে বার বার অসহায় করে তোলে।মেয়েটির নামটা পর্যন্ত জানে না হিমেল।অসংখ্যবার কথা বলতে গিয়েও হিমেল হার মানে মনের কাছে।সে জানে না কি এত ভয় তার??? Graduation শেষ হবার পর থেকেই বাড়িতে বসে থাকাটা হিমেলের profession হয়ে দাড়িয়েছে।বিভিন্ন জায়গায় বায়োডাটা পাঠানো আর ডাক এলে টাই গলায় এটে ইন্টারভিউ বোর্ডে হাজির হওয়াটা তার মাসিক কর্তব্যে গিয়ে ঠেকেছে।বাড়ির বাজার-টাজার…আদা-রসূন নিয়ে তার কোনকালে মাথাব্যথা ছিল না।সে জানে বাজারে গেলে এক কেজি আলু কিনতে গেলেও সে ঠকে আসবে।তারচে বড় কথা হল সাংসারিক কাজে জড়িয়ে পড়লে বেরুনো বড় মুশকিল।


হিমেল যখন রাতে তার বিছানায় শুয়ে পড়ে মেয়েটিও লাজ-লজ্জা আটলান্টিকে বিসর্জন দিয়ে তার পাশে গা এলিয়ে দেয়।কিন্তু হিমেলকে কখনই স্পর্শ করে না মেয়েটি।শুধু মুচকি হাসে। তীব্র একটা অনুভূতি খেলে যায় হিমেলের শরীরে।কিন্তু মাঝে মাঝে ভীষণ অস্বস্তিও হয় তার।সে আড়চোখে মেয়েটির অবয়বে চোখ বূলোয়।পরনে শুধু একটা হালকা কলা-পাতা রঙের শাড়ি পেচানো মেয়েটির।তার এই আবরণ বরং তার নগ্নতাকে আরো বেশী ফুটিয়ে তোলে।গায়ে রঙ দুধে-আলতা।এলো-চুল পিঠ ছাড়িয়ে জুড়ে বসেছে সমস্ত মহাদেশ।ঠোঁটের হাসিখানা অমলিন।


মেয়েটাকে ছুঁয়ে দেখতে বড় ইচ্ছে হয় তার।হয়তো জীবনে সে ফেইলিওর তবুও তো সে পুরুষ মানুষ …না কি??? তবু সে এড়িয়ে যায়।এখন এমন অবস্হা হয়েছে যে মেয়েটি ২৪ ঘন্টা তার চারপাশে ঘুরে বেড়ায়।তার হাতের চুড়িগুলো ঝনঝন বেজে ওঠে….রূপার মলগুলোও সুর তোলে চুড়ির সাথে।অসহ্য হয় ওঠে তার মন।না এবার কথা বলবেই সে মেয়েটির সাথে।প্রত্যুওর না পেলেও সে কথা বলবে….,প্রশ্ন করবে…ভীষণ ধমক দেবে সে মেয়েটিকে…..চলে যেতে বলবে তার জীবন থেকে।


সে রাতেই নূপুরের নিক্কনে বাদ্য বাজিয়ে বিছানায় হাজির হয় মেয়েটি।এবার হিমেল শক্ত করে হাতটা ধরে ফেলে মেয়েটির।।সিনেমা স্টাইলে উপুর হয় মেয়েটির শরীরে।কিছুক্ষন দৃষ্টি বিনিময় হয় দুজনার।


হিমেল:কে তুমি??? কি চাও আমার কাছে??চলে যাও….চলে যাও তুমি আমার জীবন থেকে।


মেয়েটি:(মুচকি হেসে)..চলে যাব হিমেল??আমি চলে যাব??তুমি পারবে আমায় ছাড়া থাকতে??


হিমেল:থাকতে পারব না মানে???জীবনের এতটা বছর আমি কাটালাম কি করে শুনি???


মেয়েটি: আমার জন্য হাজার যুবক তাদের জীবন বাজি রাখে।আমার জন্য কত সংসারে অশান্তি হয়।আমার জন্য কত প্রেমিক তার প্রেমিকাকে হারায় জানো তুমি???


হিমেল: তোমার জন্য ???কে তুমি শুনি?? কিসে তোমার এত ক্ষমতা??


মেয়েটি আলতোভাবে এবার হাত ছাড়িয়ে নেয় হিমেলের শক্ত মুঠি থেকে।তারপরি বলে ওঠে….চাও না তুমি আমাকে???কে বলল???তুমি আমাকে ভীষণ চাও।তোমার স্বপ্নে-বাস্তবে কেবল আমিই আছি।তুমি আমাকে ছাড়া মুক্তি পাবে না হিমেল।


হিমেলের আকুতি …কি নাম তোমার???একবার বল…কে তুমি???


মেয়েটির প্রত্যুওর….”আমার নাম চাকরী”।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×