somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা বাবার হারিয়ে যাওয়ার গল্প

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মেস জীবনের দীর্ঘ সাত বছরের রুমমেট ছিলেন আমার আব্বা । এক রাতে খুশি খুশি দুজনে হাবিজাবি গল্প করে ঘুমাইতে গেলাম । খুব ভোরে চোখ মেলে দেখি আব্বা বুকে হাত দিয়া বইসা আছেন । চিন্তিত চোখে আমার দিকে তাকায়া আছেন । কম্বল ছেড়ে উঠে বসতেই বললেন, 'বুকটা ব্যাথা করে খুব, চল হাসপাতালে যাই' ।
দুজনে রিকশায় চড়ে হাসপাতাল গেলাম, ইমার্জেন্সিতে থাকা স্টাফদের জাগালাম, ডাক্তারকে ডাকলাম । এর মধ্যে বুকের ব্যাথা মনে হয় আরেকটু বাড়লো । ডাক্তার সাহেব শুইতে বললেন । আব্বা শুইলেন, আর আমি দৌড়ালাম নাইট্রিন এর খোঁজে ।
নাইট্রিন নিয়া আইসা দেখি বাপজান আমার ঘুমায় । ভাবলাম, ব্যাথা কমছে তাই বুঝি । তবুও স্প্রে কইরা দিলাম । পাশে বইসা মাথাটা কোলে নিলাম । আব্বা আমার আস্তে তিনবার নিঃশ্বাস নিলেন । তারপর ঠান্ডা হয়ে গেলেন ।
সিসিইউ তে বাবার মাথাটা কোলে নিয়ে বসে আছি একা । বাবা নিথর হয়ে আছেন । মনে হচ্ছে ঘুমাচ্ছেন কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন না । আমি বাবার শুভ্র পবিত্র মুখটার দিকে তাকিয়ে আছি ।
এইসময় মাঝবয়সী দাড়িওয়ালা হুজুর করে একজন ডাক্তার ঢুকলেন । ভদ্রলোকের চেহারা মন ভালো করার মত । কথাবার্তাও পানির মত শীতল । বাবাকে বিভিন্ন চেকাপ করছেন আর আমাকে নানা কথা জিজ্ঞাসা করছেন,,আমি উত্তর দিচ্ছি ।।
চেকাপ শেষে আমাকে জিজ্ঞাস করলেন, "উনি তোমার কে হন ।"
আমি উত্তর দিলাম, "বাবা ।"
"তুমি কি বড় ছেলে ?"
"জ্বি ।"
"মনটা শক্ত করো বাবা,,উনি আর নেই ।" বলেই তিনি কেবিন থেকে বেড়িয়ে গেলেন ।
আমি কিছুক্ষন অবিশ্বাসের দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইলাম । দশ মিনিট আগেও যে ছিলো । কিন্তু এখন আর নেই ।।
আমি মনটা শক্ত করলাম । বাবার পাঞ্জাবীর বোতামগুলো আটকে দিলাম । হাতগুলো সোজা করে দিলাম । ডান চোখের কোনে একটু পানি ছিলো । তাও মুছে দিলাম ।।
ওয়াশরুমে গিয়া মাথায় পানি দিলাম নিজের । তারপর কেবিনে বইসা ঠান্ডা মাথায় ফোন দিলাম ৪০ মাইল দূরে বাসায় থাকা আম্মারে ।
-'আম্মা, আব্বা তো একটু অসুস্থ হইছে, বুকে ব্যাথা । হাসপাতালে আসছি দুইজন । এখন কি করমু বুঝতেছিনা । সবাইরে একটু ফোন দাও তো....
(13/04/2014)
- এপ্রিলের ১৩ তারিখ ২০১৭, আব্বা মারা যাওয়ার ৩ বছর শেষ হতে যাচ্ছে । স্মৃতিগুলো যেন ধূসর ঝাপসা হয়ে যাচ্ছে দিন দিন । ভালো থাকুক পৃথিবীর সব বাবারা, এপারে-ওপারে ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×