somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালাউদ্দীন খালেদ
সে এল কি গেল, তাতে আমার কি? প্রতি রাতে হিমালয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ি। বৃষ্টি পড়লে ছাতা নিয়ে দাড়িয়ে থাকি।

হন্তারক

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
স্ববিরোধিতার উৎকৃষ্ট প্রমান আমি নিজেই
তাকিয়ে দেখুন, আমিই ব্যর্থতা।
কামনা ও ঐতিহ্যের উপর প্রতিষ্টিত বিশ্বাস যদি আপনাকে
চরম পর্যায়ে নিয়ে যায়, তবে বলুন আত্ম সঙ্ঘর্ষই একমাত্র সমাধান।

দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
মনোনিত ব্যক্তিরা নিজের কাছে দন্ডিত
আর মনে রাখবেন আপনার বেঁচে থাকার জন্য
চার পাশের লোকজনই দায়ী। তারপর ভাবুন
অশ্লিল কথা উচ্চারনকারী এবং প্রচারকারী উভয়ই পূণ্যবান।

দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
বুদ্ধিবৃত্তি যদি “পক্ষপাতমূলক অস্ত্র” হয় তবে
আপনি নিজেকে অবিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভাবুন
প্রতিটি হত্যার পেছনে একশ একটা কারণ দেখান
লক্ষ্য করবেন পক্ষে বিপক্ষে কোন মন্তব্যও শুনছেন না।
চরম অসস্থি নিয়েও বেঁচে থাকার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
আমি অদ্ভুত সব হেয়ালিতে নিজের ভাল লাগাকে হত্যা করা মানুষ
প্রাতশক্রিয়ার কথা নিশ্চয়ই আপনি কাউকে বলবেন না।
ওম..., এমনই আমার ভাবাবেগ।
যে সারারাত মেয়ে মানুষের কথা চিন্তা করে আর দুপুর অব্দি নাক ডেকে ঘুমায়।

আমি অস্বীকার করছি না যে আমি অনুভুতিপ্রবন।

প্রতি ভালবাসার পক্ষে বলছি।
সে দিন লক্ষ্য করলাম সচেতন ভাবে নিজের চুল নিজেই ছিড়ছি।
আঙ্গুলের গেরো ধরে টান মারছি
হামান্দিস্তা দিয়ে নিজের দাঁত নিজেই গুড়িয়ে দিচ্ছি
রক্তস্নাত থুতু ছিটিয়ে দিচ্ছি নিকট আত্নিয়দের গায়ে।
সকল ভাবাবেগের উপর করাৎ চালিয়ে আমি এখন চৌকশ হন্তারক।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×