somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালাউদ্দীন খালেদ
সে এল কি গেল, তাতে আমার কি? প্রতি রাতে হিমালয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ি। বৃষ্টি পড়লে ছাতা নিয়ে দাড়িয়ে থাকি।

উম্মাদের চিঠি-০২

০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার প্রতি তাদের যে সকল অভিযোগ ছিল তার একটা তালিকা প্রণয়নের চেষ্টা করে যাচ্ছি নিরন্তর, আমাকে দিয়ে তারা যে সকল কথা বলিয়েছিল মাঝে মাঝে আমি তাতে আপত্তি জানিয়েছিলাম। বলেছিলাম যে ভেঙ্গে যাওয়া হাড়ি পাতিল গুলো কুমোরদের একমাত্র দুঃখ নয়। যেহেতু আমরা বড্ড বেশি নিজেদের কথা বলি। ঈশ্বরের বিশ্বাস যদি আমার একান্ত নাই থাকে, তবে কুসংস্কার আমাকে নতুন জন্ম দিবে।

আমার দেহ থেকে এই মুহূর্তে যে দীর্ঘশ্বাস বেড়িয়ে গেল তারও একটি পাশবিক যন্ত্রণা আছে। আমি বিশ্বাস করি যে গুছিয়ে স্বপ্ন দেখা আর গুটিয়ে আসা জীবন পরম্পরা। আমাদের মহান স্বপ্ন ও কল্পনাগুলোর মাঝখানে সাদাটে বলিরেখা দেখতে পাই। তাদেরকে বলেছিলাম "পৃথিবীর গন্ধ ও স্বাদ আমি বুঝি আমার যাপিত জীবন বলে হুকুম করাই বেচে থাকা"।

আন্দামান দ্বীপপুঞ্জের অধিবাসীদের মত আমারও বিশ্বাস মানবতা বোধ জন্ম নেয় বাঁশের কাণ্ড থেকে। তাই প্রতিনিয়ত আমার বিচারের ভার নিয়ে নিচ্ছে যে কেউ। সুযোগ বুঝে লেং মারছে গলির একপ্রান্ত থেকে ওপ্রান্ত। অবশেষে আমি আত্ম বিক্রয়পত্র লিখে দিলাম। মিসর, মেসোপটেমিয়া, ভারত ও চীনে নির্মাণ, কৃষিকর্ম ও গৃহ সেবায় আমাকে ব্যবহার করা হল। আমি সাক্ষ্য দিতে শুরু করলাম দাস প্রথা অতি উত্তম ব্যবস্থা। পাক-কলম্বিয়া, আমেরিকা, আজটেক, ইনকা ও মায়াদের দাস হিসেবে যুদ্ধ ক্ষেত্র ও কৃষিকাজে ব্যবহার করা হল আমাকে। জীবনকে আমি বড় বেশি ভালবাসতাম এটাই ছিল আমার চরম স্বার্থপরতা। আমাদের পূর্ব দিককার পাহাড়গুলো, আহা! কি তার উচ্চতা! সত্যি বলছি যেতে পারিনি। জীবনকে ভালবাসার মত অতি দুর্বলতা আমাকে ধারণ করে রাখে।

আমার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্ক নেই এমন সব বিষয়ে কখনও কখনও উত্তেজিত হওয়ার ভান করতাম। কিন্তু আদৌ সে সবে বিচলিত বোধ করতাম না। নানান অস্থিরতায় অনেক রকম ভণ্ডামি করতাম। যার জন্য আমার মধ্যে কোন প্রকার অনুশোচনা ছিল না। আমার যে বন্ধুটি মারা গেল আমি তার জন্য কাঁদি। আমাকে বুঝতে দেই না শোকে কাঁদছি না সুখে। কেননা আমি যে বেচে আছি সে আত্ম গরিমা তখনও আমার ভেতর কাজ করে।

সর্বস্তরে নিজেকে বিকিয়ে দেওয়ার মতো পাগলামি আমার মধ্যে কখনোই ছিল না। তাই আত্মীয়দের কাছে পীড়াদায়ক ব্যক্তিত্ব নিয়েও পরম আনন্দে বেঁচে থাকতাম। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে কখনোই মনে হয়নি মহা কাব্যিক অন্ধকার আমার প্রতিপক্ষ ছিল। যেহেতু প্রতিটি রাস্তার মোড় সাজানো হবে বিলবোর্ডে, মোরগের আত্ম চিৎকারে জন্ম নিবে এক একটি সকাল, তাই সিদ্ধান্ত নিলাম ত্রাণ তহবিলে দান করে সংবাদপত্রের শিরোনাম হয়ে যাব। নায়ক বণে যাওয়াটা আমার জন্য খুব একটা কঠিন ছিল না, কেননা ইসরাফিল শিঙ্গায় ফু দেওয়ার রিহার্সাল করতে গিয়ে প্রায়ই সিডর কিংবা সুনামির জন্ম দিত।

ক্রমশ আমার বন্ধুদের সাথে একটা দন্ধাত্বক সম্পর্ক গড়ে তুলছিলাম, কেননা স্বপ্নে আমার সবচেয়ে প্রিয় জামাটি খোঁচা লেগে ছিঁড়ে যাওয়া দেখতাম। বলতে গেলে এটাই ছিল আমার উল্লেখযোগ্য দুঃস্বপ্ন। তাদের চিন্তা জগতে প্লেগের মত কোন ছোঁয়াচে বিষয় ছিলনা। তবুও তাদের চিন্তা সীমার বাইরে বসবাসের চেষ্টা করতাম। কেউ কেউ আমাকে তাদের নিজেদের মতো করে ব্যবহারের চেষ্টা করত।.........শ্লেটকালো আকাশ; খলিফার কাছ থেকে বানিয়ে নেয়া প্রিয় জামা; আমার প্রতিবেশী ; ঘোড়ার মুতের মত চায়ের ঘ্রাণ; স্বপ্ন সঙ্গীতের মতো আওয়াজ করতে থাকা বালকের পকেটে মারবেল; তুলির আঁচড় ; ক্রমশ হালকার উপর ঘন পোজ।...স্লেট কালো আকাশ; আমার প্রিয় জামা......। আকাশ......কালো......আকাশ.........।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×