somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সাধারণ বাংলাদেশী সমর্থক এর কয়েকটি প্রশ্ন

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ এর টি-২০ খেলা ছিল। তার আগে বলে নেই আজকে কে কিভাবে খেলা দেখার প্রস্তুতি নিয়েছি। তাহলে বুঝা যাবে আবেগ কতটা ছিল এসবের পিছনে।

অফিসে আমি আমার টিমের ছেলেদের আগে ছেড়ে দিয়েছি , নিজে বসের কাছে বকা খেলে খাব, তাও চেয়েছি আগে বের হয়ে যেতে। ওমা দেখি বস নিজেই আগে চলে গেল। রাস্তা ঘাট ছিল ফাঁকা।

প্রথমেই মুশফিককে একটা কথা বলে শুরু করতে চাই – “তোমরা মাঠে ১১ জন খেল না, আসলে ১৬ কোটি মানুষ খেলে”। ক্রিকেট আমাদের কাছে এখন একমাত্র আবেগের বিষয়। আর তো কোনদিক থেকেই কোন কিছুতে আশা নেই। এখন ক্রিকেট দেখেই একটু স্বপ্ন দেখি। তাই খেয়াল খুশি মত তোমরা চাইলেই খেলতে পারনা।
অনেকেই বলবেন মুশফিকরা ভালও তো খেলে অনেক সময়, একটু খারাপ খেললেই আমরা সব ভুলে যাই। না ব্যাপারটা তা নয়।

রুবেল কখনই স্লগ ওভারে ভাল করে না, এটা অনেক বার প্রমাণিত । জিম্বাবুয়ের সাথে সিরিজেও সে স্লগ ওভারে এরকম ২০ রানের উপরে দিয়েছে, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দিয়েছে ৩য় ওয়ানডেতে, ২৪ রান। মুশফিক এটা জানে না? তাহলে কেন সে বল করল? হ্যাঁ সে প্রথমে ভাল বল করেছিল, তার মানে এই না যে স্লগ এ সে ভাল করবে। ক্যাপ্টেন কি এগুলো জানে না? কেন আজকে অনিয়মিত বোলার দিয়ে চেষ্টা করা যেত না? মাহমুদ এর তো বল বাকি ছিল। এই একই ভুল মুশফিক করেছিল এশিয়া কাপ এ শাহাদাত কে দিয়ে বল করিয়ে, যেখানে নায়ক শাহাদাত দিয়েছিল ১৯ রান। আমরা হেরেছিলাম ২ রানে।

আর রুবেল পরপর দুই ছক্কা খাওয়ার পর একটু সময় নিতে পারত না পরবর্তী বল করতে? আজকে ওয়েস্ট ইন্ডিজ এর বোলাররা তামিম বা মাহমুদ কে ডাউন দ্যা উইকেট এ আসতে দেখলেই বল করা থামিয়ে দিচ্ছিল, রুবেল কি এটা জানেনা? এইসব অশিক্ষিত খেলোয়াড়দের আসলেই চিন্তা করে দলে নেয়া উচিৎ।
ম্যাচ শেষে যখন মুশফিক কে শামীম চৌধুরী জিজ্ঞাসা করছিল, “শেষ ওভারটাই পার্থক্য গড়ে দিল কিনা” , উত্তরে মুশফিক এমন একটা ভাব নিল...বলল “হতে পারে” । হতে পারে?????????? উনি তাও শিওর নন ?? হতে পারে!!!!!

১৯৭ রান চেজ করা আজকে বিশ্বের যেকোন দলের জন্য হত কঠিন । আমি বাহবা দেব বাংলাদেশী ব্যাটসম্যানদের, এত রান এ ১ টা মাত্র উইকেট হারানো একটা বিশ্ব রেকর্ড। তবে মাঝখানে আরেকটু রান করতে পারত বাংলাদেশ, একটু স্লো হয়ে গিয়েছিল । উইকেট তো ছিল, ছিল মেরে খেলার মত ব্যাটসম্যানও।
তাও আনন্দ পেয়েছি খেলা দেখে।

বিদেশি কমেন্টেটর বলছিল,”ওয়েস্ট ইন্ডিজ নাকি চ্যাম্পিয়ন দের মত খেলেছে”, তাই কি???? আমি নিশ্চিত আমরা একটু ঠিক মত খেললে আমরা ওদেরকের ৫-০ তে হারাতে পারতাম।টি-২০ তে জিততাম।

শেষে একটা প্রশ্ন মাথায় আসছে- “সাকিব কি আসলেই খেলার মত ফিট নন? ৫০ ওভার বল করলে কি এত ম্যাচ বসে থাকার মত ইনজুরি তার? নাকি বিয়ের প্রস্তুতি নেয়ার জন্য এই ইনজুরি?” জানিনা। আমি তার ফ্যান, তাও বললাম কথাটা।

আমার এইসব কথায় অনেকে আমাকে অনেক কড়া কমেন্ট দেবেন আমি জানি, ভাইরে এত সব হতাশার মাঝে খেলাটাই আমাদের কিছুটা হলেও স্বপ্ন দেখায়, তাই এই পাগলামি।

সবাই ভাল থাকবেন।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×