somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা , মাটি , বাংলাদেশঃ শাহবাগ থেকে সারা বাংলায় জনতার ঢল -

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন আমরা Click This Link নির্মূলে এক্যবদ্ধ হই দৃড় মানসিকতায় কারন আমি আমার মাকে ভালোবাসি, আমার মায়ের সম্ভ্রমে কেউ হাত দিলে আমি তাকে হত্যা করবো হাসি মুখে। জানি আপনারাও তাই করবেন।
এই মাটিতে আমার প্রথম নিঃশ্বাস নেওয়া। আমার জম্মের ভূমি -জম্মভূমি আমার বাংলাদেশ। আমাকে জম্ম দিয়েছে বলে এই বাংলা আমার মা। প্রতিমুহুরতের বাংলা

আন্দোলন খবরঃ
সকল রাজাকারের ফাঁসি ও জামায়ত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে প্রজম্ম চত্ত্বরে সর্বস্তরের মানুষের অবস্থানের আজ পঞ্চম দিনের মত বিক্ষোভ চলছে।
নতুন প্রজম্মের এই বিক্ষোভ রুপ নিয়েছে বিশাল গণজোয়ারে। এই গণজোয়ারে অংশ নেওয়া ছোট্ট সন্তান কোলে বাবা-মা, বৃদ্ধ-বনিতা, শিক্ষক, লেখক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিক, রাজনীতিক,

নানা শ্রেণী-পেশার মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে চারপাশ। সারাদেশেও দলমত নির্বিশেষে ছড়িয়ে পড়েছে এই জাগরন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও নানা ধর্ম বর্ণের মানুষের মাঝে দানা বেধেছে বহু দিনের জমে থাকা এই গণ জাগরণ।
গতকাল নতুন প্রজম্মের এই গণজোয়ারে ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
বেলা যত বাড়ছে লোকসমাগম তত বাড়ছে। ফুঁসছে তারুণ্যের নব জাগরন।
অনেকে আছেন, যাঁরা এই ফাঁসির দাবিতে এসে আর ঘরমুখো হননি। ক্লাস ছেড়ে বহু শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্ররা শনিবারও দলে দলে প্রজন্ম চত্বরে এসে সমবেত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে খ- খ- মিছিল আসতে থাকে শাহবাগে। দুপুরের পর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়েই শাহবাগ চত্বরে আসতে শুরু করেছে।
দুপুর ১টার আগেই শাহবাগ এলাকা ভরে উঠেছে কানায় কানায়। বিক্ষোভের মূল মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং জামায়াত-শিবির প্রতিহত করার আহবান জানানো হচ্ছে।

আজ বারবার উচ্চারিত হচ্ছে ‘সারা বাংলার মোহনা, শাহবাগ শাহবাগ’; ‘রক্ত দেব, জীবন দেব, রাজাকারদের ফাঁসি দেব’ স্লোগানগুলো।
মুক্তিযুদ্ধকালীন স্লোগানসহ আকাশ বাতাস কাঁপিয়ে সমস্বরে ধ্বনিত হচ্ছে,
"জয় বাংলা" ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’,‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’,‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ইত্যাদি রক্ত জাগরিত করা স্লোগান।

এছাড়াও ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ এ স্লোগানগুলো জনপ্রিয়তা অর্জন করেছে বেশ।

আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ এ প্রত্যয়ে কর্মসূচি চালিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে। যৌক্তিক দাবি পূরণ করেই মায়ের কোলে ফিরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন অনেকে।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগীতা ও অংশগ্রহন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্রি খাবারের ব্যবস্থা, ওয়াসার পানি সরবরাহ এবং মোবাইল টয়লেটের কারণে কোনো বেগ পেতে হচ্ছে না আন্দোলনকারীদের।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ আন্দোলনে যোগ দেন।
আজ সকালে ইব্রাহিম মেডিকেল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দল শাহবাগের তারুণ্যের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
//ঢাকা, ৯ ফেব্রুয়ারি
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×