চলছি মোরা গাধার পিঠে,
মন্ত্রী মশাই হরি লুটে,
দরকার ভাই নাইরে ভোটের,
চলছে মেলা হরি লুটের।
কিসের আবার তন্ত্র মন্ত্র,
জপছিই তো গণতন্ত্র।
রহিমা বিবির শুন্য হাড়ি,
সুজন মিয়া মরি মরি,
বাবার আশায় পথের পানে,
ক্ষুধার্ত মুখ সময় গুনে।
কি হবে আর এসব জেনে,
এদের নিয়ে হিসেব টেনে।
এরা তো আর মানব নারে,
অনাহারে- দু একটা নয় গাধাই মরে।
অসুখ বিসুখ একটা বোঝা,
কথা আমার সরল সোজা,
গাধার অসুখ শরীর মনে,
গাধা তো ভাই বোঝাই টানে।
দরকার কি ওসব জেনেই,
আমি তো ভাই সিংহাসনে।
আমিই- তো ভাই শক্তিশালী - সম্মানিত মশাই,
এক টেবিলেই কুকুর বিড়াল, নেকড়ে ইঁদুর বসাই,
আমিই তো রামছাগল আর সকল গাধার বড়াই,
একই মাঠে গরুছাগল আর মহিষভেড়া চড়াই।
কিই বা হলো তাতে - রহিমা বিবি খায়নি দুদিন,
ঝড় উঠেনি মেঘ ডাকেনি তবুও তো আকাশ রঙিণ,
খাচ্ছেই তো ঐ রাস্তাগুলো,
ইট পাথর আর সিমেন্ট বালু।
কিসের আবার তন্ত্রমন্ত্র
জপছিই তো গণতন্ত্র,
আমার কথাই বড় মন্ত্র,
জপছিই তো গণতন্ত্র।
সিংহাসনে আমিই আছি, কি প্রয়োজন গাধার ভোটে,
চড়ছি আমি গাধার উপর, দেশ চলেছে আমার পিঠে।
আছিই তো গাধার পিঠে, কি প্রয়োজন গাধার ভোটে,
সিংহাসনে বসতে তোমায়, হতেই হবে দক্ষ লুটে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




