লাকির উপর আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্রলীগ থাকলে কোন কিছু ঝগা-খিচুড়ি বানানোর জন্য আর কাউকে লাগে না। আমি লিখিত দিলাম ছাত্রলীগ থাকলে এই গনআন্দোলন ম্লান করার জন্য আর কাউকে দরকার হবেনা। এই ঘটনা কোনক্রমেই কাম্য নহে।
আন্দোলনের অগ্নিকন্যা খ্যাত লাকির ওপর হামলা চালানো হয়েছে। জানা যায়, লাকির আপোষহীন স্লোগান আর কথাই এ হামলার মূল কারণ। তার উপড় হামলা চালিয়েছে ছাত্রলীগের নাজমুল সিদ্দিকী, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
রাতে আন্দোলনে সংহতি জানাতে শাহবাগে আসে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলি সদস্য তোফায়েল আহমেদ ও জাসদের কার্যকরি সদস্য মাঈনুদ্দিন খান বাদলের বক্তব্যে বাধা দেন লাকি। তিনি বলেন, কোন রাজনৈতিক বক্তব্য এখানে চলবে না, মাইকে এমন ঘোষণা দিতেই পেছন থেকে তার মাথায় ভারী বস্তু আঘাত করা হয়।
তাৎক্ষণিক অসুস্থ লাকি আহত হয়ে মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য বারডেমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অবশ্য রাতেই নিজের প্রিয় স্থান ‘প্রজন্ম চত্বরে’ ফিরেছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন লাকি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই আক্রমনে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
সূত্রঃ একুশে টেলিভিশন
শুধু ভিডিও বললে ভুল হবে এইটা একুশে টিভির সংবাদের একটি ভিডিও। ইউটিবে ঢুকতে পারছি না তাই ফেবুর লিঙ্ক শেয়ার করলাম। না দেইখা আবার কেউ গালি মাইরেন না।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




