তোর যখন তখন ঘাস ফুল হয়ে যাওয়া কথা
আমার ভালো লাগে
তোর যখন তখন চাঁদ হয়ে যাওয়া হাসি
আমার ভালো লাগে
ভালো লাগায় যেন নিয়ম হয়ে গেছে
তোর গম্ভীরতায় রজনীগন্ধার সুবাস খুঁজে পাই
তোর অশরীরী অনুভূতি, হাত দিয়ে ছুঁয়ে দেখি
তোর উপস্থিতি যেন বার বার ভুল করে চাই ।
চাওয়ার প্রথম আকাশে, সাত রঙা স্বপ্ন আছে
এমনি করে সাতটি আকাশ আমার ডায়েরীতে বিছানো
উল্টো গিয়ে প্রতিটি পৃষ্ঠা, তোর প্রতি ভালো লাগা
কালো অক্ষরে হয়ে ওঠে গোছানো ।
আমি আবৃত হয়ে পড়ি আবেগে
বিকলাঙ্গ মস্তিষ্ক হাটতে শিখে
তোর রুপালী পদচিহ্ন ছুঁয়ে।
ধুলো পড়া পৃথিবীর নিয়মে,
ভুলে যাই মৃত্যুর দায়, আমি নতুন করে কবিতা লিখি
শিখতে গিয়ে সাজানো জীবন, ভুল করে তোকে ভালোবাসতে শিখি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



