পৃথিবী বাসি নই; আমাদের জাতীয়তা ক্ষুধার্ত ।
কে বলে অসুখে নয় মরছি অনাহারে !
নিস্তেজ চেতনার সুস্বাদু ভস্ম, মজুদ রয়েছে অদৃশ্য শ্মশানে ।
ছুটছি.....
ক্ষুধা মেটাতে নয়
পোহাতে।
সাংবিধানিক অধিকার যেন ।
ভুল করে ভেদ করা গুলি, শুধরে যায়না পেছনে।
বিলাসী মগজে ক্ষুধার্ত হাড় মিশে
চাষাবাদ হয় বর্ধিত লালসার নখ।
ধিক্কার কেন ?
ক্ষুধার্ত হলেই যেহেতু লাশের পাঁজরে খাদ্য পেয়েছি
খঞ্জর যেখানে সুলভ মূল্যে
কলম খুঁচিয়ে দর্শন নিষ্প্রয়োজন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



