তুই শিখে যা মন
অশুচির শাসন কি করে অবাধ্য হতে হয় ।
নিষ্প্রভ আলোতে,
কি করে জাগ্রত হতে হয় বিশুদ্ধ ধ্বনিতে।
প্রতিক্ষণে হতাহত
শত সৈনিক পিপীলিকা
বৃক্ষের বাকল, হোকনা যত শেকলে বাধা
বসত গড়বে তবুও; তোর মতো মন মানুষে ।
তুই শিখে যা মন
কি করে পিয়াস মিটাবি মাটির বলয়ে
বিধাতার ঘুম নেই,
তাই সৃষ্টিরা সুখে আছে প্রাণের প্রাসাদে।
দেহের বিধাতা তুই, জেগে থাক,
অশুচির শাসনে অবাধ্য হয়ে থাক, মনুষ্যত্ব ধ্বনিতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



