somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্যের অজানা/স্বল্পজানা/বিভ্রান্তিকর কিছু তথ্যঃ মধ্যযুগ+ (পর্ব-১ )

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। মধ্যযুগের প্রথম কাব্য ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচনা করেন মধ্যযুগের আদিকবি বড়ু চণ্ডীদাস ১৩৯০ খ্রিষ্টাব্দের দিকে। চণ্ডীদাস বিখ্যাত ছিলেন বলে অনেকেই তখন নিজেকে চণ্ডীদাস বলে দাবী করত। তবে আরও অন্তত দুজন বিখ্যাত চণ্ডীদাস হচ্ছেন-দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস।

২। ‘নাথ সাহিত্য’ মোটেই হামদ-নাতের সাথে সম্পৃক্ত নয়। বরং নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত আখ্যায়িকা কাব্য। নাথ ধর্ম হচ্ছে বৌদ্ধ এবং শৈব ধর্মের(শিব উপাসকদের ধর্ম) সংমিশ্রণে এক নতুন ধর্ম। তবে নাথ সাহিত্যকে অনেক মুসলিম কবি সমৃদ্ধ করেছেন।

৩। কোরেশী মাগন ঠাকুর রোসাঙ্গ/আরাকান রাজের প্রধান উজির ছিলেন। নামের শেষের ‘ঠাকুর’ উপাধি এ কুরাইশ বংশোদ্ভুত বাঙ্গালি মুসলিম কবিকে দিয়েছিলেন আরাকান রাজ। চট্টগ্রামের অধিবাসী এ সাহিত্যিককে মূলত ‘মাগন ঠাকুর’ নামে ডাকা হত। তিনি ছিলেন কবি আলাওলের পৃষ্ঠপোষক।

৪। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি রামায়ণের অনুবাদক। তিনি কিশোরগঞ্জের অধিবাসী, মনসামঙ্গল কাব্যের বিখ্যাত কবি দ্বিজ বংশীদাসের কন্যা।

৫। ‘পুরাণ’ সংস্কৃত ভাষায় রচিত একধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ। পুরাণের মোট সংখ্যা ৩৬টি।

৬। মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। ১৭৬০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুতে মূলত মধ্যযুগের অবসান ঘটে। তাঁর বিখ্যাত দুটি উক্তি-
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’।
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’।

৭। সাহিত্যের ‘পদ’ বা ‘পদাবলী’ হচ্ছে বৌদ্ধ ধর্মের রসভাস্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা; মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল ‘পদাবলী সাহিত্যের’ মূল আলোচ্য বিষয়।

৮। মধ্যযুগীয় চট্টগ্রামের কয়েকজন বিখ্যাত সাহিত্যিক-
*আলাওল(মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি, মোট ৮টি গ্রন্থের রচয়িতা)
*বাহরাম খান(দৌলত উজির)
*কবীন্দ্র পরমেশ্বর(‘মহাভারতের’ প্রথম বাংলা অনুবাদক)
*সাবিরিদ খান(‘বিদ্যাসুন্দর’ কাব্যের রচয়িতা)।

৯। বাইবেলের নব্য সংস্করণ ‘নিউ টেস্টামেন্ট’ বাংলায় প্রথম অনুবাদ করেন উইলিয়াম কেরি ১৮০১ খ্রিষ্টাব্দে। ইংরেজ এ পাদ্রী শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান। বাংলা ভাষা এ পাদ্রীর কাছে অনেক বেশি ঋণী।(আধুনিক যুগ)

১০। ভাই গিরিশচন্দ্র সেন ১৯০০ খ্রিষ্টাব্দে প্রথম পবিত্র কুরআন শরীফের বঙ্গানুবাদ করেন। নারায়ণগঞ্জের অধিবাসী এ সাহিত্যিক ব্রাহ্ম ধর্মানুসারী ছিলেন।(আধুনিক যুগ)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

×