somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশিত হলো জাতিসংঘ মানবাধিকার রিপোর্টের প্রেক্ষিতে ৫০০ পৃষ্ঠার বিশদ প্রতি-উত্তর

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লিংক:-
International Crimes Research Foundation
প্রকাশিত হলো জাতিসংঘ মানবাধিকার রিপোর্টের প্রেক্ষিতে ৫০০ পৃষ্ঠার বিশদ প্রতি-উত্তর

২০২৫ সালের ২৮ অক্টোবর, ঢাকা —
আজ প্রকাশিত হলো জাতিসংঘ মানবাধিকার অফিসের বিতর্কিত রিপোর্টের প্রেক্ষিতে ৫০০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ প্রতি-উত্তর। এই রিপোর্টের প্রতিটি শব্দ, লাইন, বাক্য ও প্যারাগ্রাফ ধরে ধরে উত্তর দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে জাতিসংঘের রিপোর্টে থাকা অসংখ্য ভুল, বিকৃতি ও যাচাই-বাছাইহীন তথ্যের জবাব।

এই গবেষণাধর্মী কাজটি সম্পন্ন করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন (ICRF) — যুক্তরাজ্যভিত্তিক একটি নন-প্রফিট রিসার্চ সংগঠন, যার শতাধিক সদস্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। ২০১৩ সাল থেকে সংগঠনটি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধবিষয়ক বিচার, ট্রাইব্যুনাল প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট মানবাধিকার ইস্যু নিয়ে গবেষণামূলক কাজ করে আসছে।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার অফিস প্রকাশিত এক রিপোর্টে ২০২৪ সালের জুলাই–অগাস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থির সময়কে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। প্রতিবেদনে সেই সময়ের সব দায়ভার একচেটিয়াভাবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপর চাপিয়ে দেওয়া হয়।
এই অস্বাভাবিক ও একপেশে উপস্থাপনাই ICRF-এর নজরে আসে এবং সংগঠনটি একটি স্বাধীন তদন্ত শুরু করে।

তদন্তে দেখা যায়, জাতিসংঘের রিপোর্টে রয়েছে বিপুল সংখ্যক তথ্যগত ভুল, অপ্রমাণিত অভিযোগ, ফ্যাক্টচেকবিহীন উপাত্ত, এবং একপেশে ব্যাখ্যা।
এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও সাক্ষ্য পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে, গবেষণার পদ্ধতিতেও ছিলো চরম গাফিলতি ও উদ্দেশ্যমূলক নির্বাচনী ব্যবহার।

এই সবকিছুর প্রেক্ষিতেই ICRF সিদ্ধান্ত নেয় জাতিসংঘ রিপোর্টের প্রতিটি অংশের যৌক্তিক, তথ্যনির্ভর ও প্রমাণসমর্থিত প্রতি-উত্তর প্রস্তুত করার। বহু নিবেদিতপ্রাণ গবেষক, ভলান্টিয়ার ও অভিজ্ঞ সদস্য মাসের পর মাস নিরলস পরিশ্রম করে এই ৫০০ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছেন।

ICRF বিশ্বাস করে, এই প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জাতিসংঘের মানবাধিকার অফিসের উক্ত রিপোর্টটি ছিলো উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে একটি বিকৃত ধারণা তৈরির চেষ্টা করা হয়েছিল।

আমরা আহ্বান জানাই—এই রিপোর্টটি আপনি নিজে পড়ুন, এবং অন্যদেরও পড়তে উৎসাহিত করুন। সত্য জানার অধিকার সবার।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২০
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×