এরা কী মানুষ??? ইসরাইলের প্রতি ধিক্কার
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা তথা ফিলিস্তিনের উপর ইসরাইলের অবরোধ অনেক দিন ধরেই ছিল। তারা সামান্য মানবিক সাহায্য টুকুও গাজার মানুষকে দিত না। গত কয়েকদিন ধরেই একটি আন্তর্জাতিক সাহায্য নৌ বহর গাজাবাসীকে মানবেতর জীবন থেকে , এই ধ্বংসস্তুপের উপর নতুন করে জীবন শুরু করার প্রত্যাশায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে চলছিল। সাথে নিয়ে এসেছিল খাদ্য, নির্মাণ সামগ্রী , ত্রাণ আর জরুরি ঔষধ প্ত্র। অথচ আজকে সকালে সেই সাহায্যতরীর উপর হামলা চালাল ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী। ধিক তাদের প্রতি। এই জঘন্য হামলায় প্রাণ হারিয়েছে ১০ জনেরও অধিক মানবাধিকার কর্মী।
সি এন এন এ ইসরাইলি মুখপাত্র বলছিলেন যে , তারা সেই সাহায্য তরীতে গিয়ে আক্রান্ত হয়েছে। অথচ ইসরাইলি মিলিটারীর পাঠানো ফুটেজে দেখা গেছে তারা হেলিকপ্টার , গানবোট আর অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালালে তখন সাহায্য কর্মীরা সামান্য প্রতিবাদ করে। যার কারণে তাদের উপরে চালানো হয় মেশিনগানের গুলি। সকল আন্তর্জাতিক আইন লংঘনকারী এবং মানবতা বিরোধী এই ইসরাইলীদের ধৃষ্টতার তীব্র নিন্দা জানাই। এর সাথে সাথে সারা বিশ্বের সবাইকে এদের রুখে দেবার আহ্বান জানাই...
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন